
বন্দরের ধামগড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী মাসুম আহম্মেদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন। গতকাল মঙ্গলবার সকালে কামাল হোসেন থানায় উপস্থিত হয়ে এই সাধারণ ডায়েরি দাখিল করেন।
এর আগে সোমবার দিনভর জেলা প্রশাসক, র্যাব ১১, নির্বাচন অফিসারসহ একাধিক দপ্তরে মাসুম আহম্মেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে নিজের নিরাপত্তা চান তিনি।
মঙ্গলবারে দায়ের করা জিডিতে উল্লেখ করেন, ‘আমার প্রতিপক্ষ প্রার্থী মাসুম আহম্মেদ গত ৭ নভেম্বর রাত সাড়ে ৮টায় একটি উঠান বৈঠকের আয়োজন করেন। সেখানে বক্তব্যে তিনি আমাকে, আমার পরিবার ও নেতা-কর্মীদের হুমকি-ধমকি দেন। একই সঙ্গে নির্বাচনের পরের দিন তাঁর বাহিনী নিয়ে আয়নাল চেয়ারম্যানের বাড়ি অর্থাৎ আমার বাড়ি ঘেরাও করার কথা বলেন।’ তিনি আরও বলেন, ‘আমার অবস্থা এমন করে ছাড়বেন যে আগামী ২০ বছরেও রাজনীতিতে আসা দূরে থাক, রাজনীতির কল্পনাও আমরা করতে পারব না। তাঁর এসব বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমসহ আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক আসমা আক্তার বলেন, ধামগড়ের চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন মঙ্গলবার সকালে সাধারণ ডায়েরি দায়ের করেছেন। তার ডায়েরি থানায় গ্রহণ করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫