
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন। এ উপলক্ষে গতকাল শনিবার ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্য থেকে প্রিসাইডং কর্তকর্তা হিসেবে ৬৫ জন, সহকারী প্রিসাডিং কর্মকর্তা হিসেবে ৩৭০ জন অংশগ্রহণ করেন। এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনিত পোলিং এজেন্ট হিসেবে ৭৭০ জন প্রশিক্ষণ গ্রহন করেন।
সকাল থেকে বিকেল পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরের জিএম পাইলট উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহাতাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. ওয়াজেদ আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫