Ajker Patrika

হুইল চেয়ার ও সাদাছড়ি পেল প্রতিবন্ধীরা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৩
হুইল চেয়ার ও সাদাছড়ি পেল প্রতিবন্ধীরা

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপন উপলক্ষে নরসিংদীর পলাশে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দারটেক গ্রামে এক আলোচনা সভার আয়োজন করে এলাকাবাসী।

এতে ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এসব সহায়ক সামগ্রী বিতরণ করেন। সমাজসেবক সানাউল্লাহ দিলিপের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ফ্রি সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের চেয়ারম্যান লিগার সুলতানা।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রেনুকা ইয়াসমিন, ঘোড়াশাল পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মরিয়ম বেগম লিমা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে, রাখা হয়েছে কোথায়?

তথ্য গোপন করে ১৬ বছর ধরে প্রধান শিক্ষকের পদে বহাল তিনি

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তন: থাকছে না পোস্টার ও দলীয় প্রতীক, অক্টোবরে ভোটের প্রস্তুতি

যৌথ পরিবারে কোরবানি কীভাবে দিতে হয়, বিধান কী

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, অভিযোগের বিষয়ে যা বলছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত