কলকাতায় নতুন সিনেমার শুটিং শুরু করেছেন নুসরাত ফারিয়া। সিনেমার নাম ‘রকস্টার’। ১৭ ফেব্রুয়ারি কলকাতায় শুটিং শুরু হয়েছে। সিনেমার চিত্রনাট্যকার ও পরিচালক অংশুমান প্রত্যুষ। ‘বাজি’, ‘এসওএস কলকাতা’, ‘প্যানথার’- এর মতো বড় বাজেটের একাধিক সিনেমা পরিচালনা করেছেন তিনি। তাঁর পরিচালনায় এবারই প্রথম কাজ করছেন ফারিয়া। এর আগে অংশুমানের চিত্রনাট্যে যৌথ প্রযোজনার ‘বস’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘ধ্যাততেরিকি’, ‘শাহেনশাহ’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন ফারিয়া। তিনি বলেন, ‘অংশুমানের সঙ্গে আগে থেকেই আমার পরিচয়। তাঁর সম্পর্কে আমার ভালো ধারণা ও বিশ্বাস তৈরি হয়েছে। আশা করছি, তাঁর পরিচালনায় এই কাজটাও ভালো হবে।’
কলকাতার জিৎ, অঙ্কুশ, রুদ্রনীলদের সঙ্গে অভিনয় করেছেন ফারিয়া। ‘রকস্টার’ সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন যশ দাশগুপ্তের সঙ্গে। সিনেমার রকস্টার যশ এরই মধ্যে গিটার বাজানো প্র্যাকটিস করছেন। রাখছেন লম্ব চুল। ফারিয়া বলেন, ‘যশ কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। কলকাতার কলাকুশলীদের সঙ্গে এর আগে কাজ করলেও যশের সঙ্গে পরিচয় ছিল না। লুকটেস্টের দিন আমাদের প্রথম দেখা ও পরিচয়। অল্প আড্ডায় মনে হয়েছে আমাদের এই সিনেমার জার্নিটা ভালো হবে।’
সিনেমাটির প্রযোজনায় যুক্ত আছে বাংলাদেশের শাপলা ফিল্ম ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশে সিনেমাটি পরিবেশনাও করবে। অনেক দিন ধরেই কাজটি নিয়ে ফারিয়ার সঙ্গে কথাবার্তা চলছিল। গত সপ্তাহে কলকাতায় সিনেমাটি চূড়ান্ত হয়। এরপর চুক্তি ও নায়কের সঙ্গে লুকসেট শেষে শুরু করেছেন শুটিং।
ছবির গল্প সম্পর্কে এখনই কিছু বলতে চাইলেন না ফারিয়া। বললেন, ‘এখনই গল্প নিয়ে কিছু বলা বারণ। তবে এতটুকু জানিয়ে রাখি, এটি একটি লাভ স্টোরি। একজন রকস্টারের গল্প। গল্পে অনেকগুলো স্তর আছে।’
কলকাতায় ‘ভয়’ নামে ফারিয়ার আরও একটি সিনেমার শুটিং চলছে। রাজা চন্দ পরিচালিত এই সিনেমার শুটিং এখনো কিছুটা বাকি। ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। যেখানে তাঁর বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫