
বঙ্গোপসাগরে নিম্নচাপ আর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশে বর্ষকাল যেন চিরচেনা রূপ পেয়েছে। উত্তরাঞ্চলে কিছুটা কম হলেও দেশের মধ্য ও দক্ষিণাঞ্চল রয়েছে বৃষ্টিমুখর। সঙ্গে বইছে ঝোড়াহাওয়া। গতকাল রোববার সবচেয়ে বেশি ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এ ছাড়া পুরো চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও ভারী বৃষ্টি হয়েছে। খুলনা বিভাগেও বৃষ্টির প্রবণতা বাড়ছে। আজ সোমবারও দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা হতে পারে। আর চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।
আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বলেশ্বরের কাছ দিয়ে উত্তর ওডিশা উপকূল অতিক্রম করে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর ওডিশা উপকূলে অবস্থান করছ। নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সব সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পার। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ সকালে জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
একইসঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে দক্ষিণ অথকা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের ৮ বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৫ ঘণ্টা আগে
শৈশবে আকাশে পাখিদের ডানা মেলে উড়ে বেড়ানো দেখে জর্গ মাসেনের মনে প্রশ্ন জাগত—পাখিরা কি আনন্দের জন্যও উড়ে বেড়ায়? বহু বছর পর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা করেছেন নেদারল্যান্ডসের উট্রেখট বিশ্ববিদ্যালয়ের আচরণবিষয়ক জীববিজ্ঞানী মাসেন।
১৯ ঘণ্টা আগে
প্রায় প্রতিদিনই ঢাকায় বৃষ্টির দেখা মিলছে। তবুও দূষণের মাত্রা কমতে দেখা যাচ্ছে না। আজ সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, ঢাকার বাতাসে দূষণ সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
১ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
১ দিন আগে