
দিনাজপুরের বীরগঞ্জ জাতীয় উদ্যান থেকে মুক্ত আকাশে ডানা মেলল ১৯টি শকুন। সিংড়া শালবনে দেশের একমাত্র শকুন উদ্ধার ও পরির্চযা কেন্দ্রে প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর শকুনগুলো ছাড়া হলো।
আজ শনিবার দুপুরে শকুন অবমুক্ত অনুষ্ঠানে বগুড়া অঞ্চলের বন সংরক্ষক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরির্বতন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন।
শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রের মুখ্য গবেষক সারওয়ার আলম দিপুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপপ্রধান বন সংরক্ষক ও সুফল পরিচালক গোবিন্দ রায়, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক মুকিদ মজুম্দার বাবু, দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় র্কমর্কতা বশিরুল আল মামুন, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদের প্রমুখ।
বক্তারা বলেন, ২০২১ সালের নভেম্বরের শুরুতে দেশের বিভিন্ন প্রান্তে ধরা পড়া বিভিন্ন প্রজাতির শকুন উদ্ধার করে নিয়ে আসা হয় এই পরির্চযা কেন্দ্রে। এখানে চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তোলার পর শকুনদের ছেড়ে দেওয়া হয়। ২৬টি শকুন উদ্ধার করা হলেও সাতটি কয়েক দিন পরেই ছেড়ে দেওয়া হয়। ১৯টি শকুনকে দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা দিয়ে সুস্থ করার পর আজ ছেড়ে দেওয়া হলো।
বন্য প্রাণী সংরক্ষক মোল্লা রেজাউল করিম বলেন, ‘ইন্টারন্যাশনাল ইউনয়িন ফর কনজারভশেন অব ন্যাচার (আইইউসএিন) শকুন উদ্ধার ও পরির্চযা কেন্দ্রটি উত্তরবঙ্গে প্রথম। ২০১৬ সালে প্রকল্পটি যাত্রা শুরু হয়। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রচণ্ড শীতের কারণে হিমালয় থেকে আসা দেশের আটটি জেলায় আটক হওয়া শকুন উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তোলা হয়। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষার পর আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে। বিপন্ন প্রায় শকুন রক্ষায় আমরা এই চেষ্টা অব্যাহত রেখেছি। শকুনের বংশবিস্তার এবং এর অস্তিত্ব রক্ষায় এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।’

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের
৪ ঘণ্টা আগে
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১৭ ঘণ্টা আগে
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।
২ দিন আগে
আগামীকাল সোমবারের (৩১ আগস্ট) পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাসসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ দিন আগে