
গাইবান্ধার সুন্দরগঞ্জে হিমালয়ান গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার করেছেন বনকর্মীরা। আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রাম থেকে শকুনটি উদ্ধার করা হয়। পরে পরিবেশবাদী সংগঠন তীর–এর স্বেচ্ছাসেবীদের তত্ত্বাবধানে শকুনটিকে রাখা হয়।
জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম শফিকুল ইসলাম মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, শকুনটি হিমালয়ান গৃধিনী প্রজাতির। মাটিতে আছড়ে পড়া অসুস্থ শকুনটিকে উদ্ধার করে দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে যায়। ওই গ্রামের মো. শামীম মিয়া ও মো. রাঙ্গা মিয়া শকুনটিকে ধরে আটকে রাখেন। সংবাদ পেয়ে স্থানীয় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করেন। পরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তীর স্বেচ্ছাসেবীদের তত্ত্বাবধানে শকুনটি রাখা হয়।
টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) গাইবান্ধা সরকারি কলেজ শাখার কোষাধ্যক্ষ শেখ ফরিদ আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হওয়ায় শকুনটি মাটিতে পড়ে যায়। খবর পেয়ে উপজেলা বন বিভাগ ও প্রাণিসম্পদের কর্মকর্তারা এটিকে উদ্ধার করেন। এ কাজে স্থানীয়রা সহযোগিতা করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, ‘উদ্ধার করার সময় শকুনটি অসুস্থ ছিল। তাই প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়।

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের
৪ ঘণ্টা আগে
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১৭ ঘণ্টা আগে
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।
২ দিন আগে
আগামীকাল সোমবারের (৩১ আগস্ট) পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাসসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ দিন আগে