
টেকসই উন্নয়নের সঠিক মানদণ্ড নিশ্চিত না হলে ন্যায্য রূপান্তর সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি মনে করেন, এতে ‘গ্রিন ওয়াশিং’ (সবুজ ধোঁকাবাজি) প্রবণতা বাড়ে। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত ‘বাংলাদেশ জাস্ট ট্রানজিশন একাডেমি: সবুজ অর্থনীতিতে সবার জন্য মর্যাদাপূর্ণ কাজ’ শীর্ষক সেশনে এসব কথা বলেন তিনি।
সেশনে পরিবেশ উপদেষ্টা বলেন, টেকসই পরিবর্তন কেবল জ্বালানি খাতে সীমাবদ্ধ রাখা যাবে না। কৃষি, উৎপাদন ও টেক্সটাইলসহ প্রতিটি ক্ষেত্রের জন্য নির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার। যাতে পুরো দেশ একসঙ্গে এগিয়ে যেতে পারে।
রিজওয়ানা বলেন, পোড়ানো ইটের বিকল্প নিয়ে উদ্যোগ নেওয়া হলেও, এটি এখনো কাঠামোগত পরিবর্তন অর্জন করেনি। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। পরিবেশ অধিদপ্তর শুধু প্রকল্প অনুমোদনের কাজ করছে— এ ধারণা বদলানো প্রয়োজন। উন্নয়ন যেন পরিবেশের বিরুদ্ধে না যায়, সে বিষয়ে নীতিগত সমন্বয় প্রয়োজন। ৩২টি দেশ ইতিমধ্যে পোড়ানো ইট নিষিদ্ধ করেছে। বাংলাদেশকেও এখনই বিকল্পের দিকে পূর্ণাঙ্গভাবে যেতে হবে।
তিনি আরও বলেন, ভবনগুলোতে শুধু ‘সবুজ সনদ’ যথেষ্ট নয়, বরং দেখতে হবে— ওই ভবনগুলো নারীবান্ধব কিনা, শ্রমিকদের বিশ্রাম নিশ্চিত করা হচ্ছে কিনা, পানি পুনর্ব্যবহার ও টেকসই জ্বালানি ব্যবহৃত হচ্ছে কিনা।
বিদ্যুৎ অপচয় রোধে সঠিক পরিকল্পনা প্রয়োজন জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, একদিকে আমরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চাই, অন্যদিকে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে বিদ্যুৎ অপচয় করি— এটি নীতির পাশাপাশি মূল্যবোধের বিষয়।
তিনি আরও বলেন, আমরা যেসব খাতে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করছি, সেখানে প্রায়ই সমাধান আসে বেসরকারি খাত থেকে, কিন্তু তা বিস্তৃত হয় না। আমাদের কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন।
উপদেষ্টা এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর ভূমিকার ওপর জোর দেন এবং সরকারি সংস্থাগুলোকেও পরিবেশগত মূল্যবোধকে তাদের নীতিমালায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাত ও এনজিও একযোগে কাজ করলে টেকসই পদ্ধতিগুলো নীতিমালায় প্রতিফলিত হবে এবং প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
আইএলওর কান্ট্রি ডিরেক্টর তুয়োমো পোতিয়াইনেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সুইডেন দূতাবাসের সহযোগিতাবিষয়ক প্রধান মারিয়া স্ট্রিডসমান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশির কবীর, এনসিসিডব্লিউইর চেয়ারপারসন বাদল খান, এফএডির প্রতিনিধি জিয়াওকুন শি প্রমুখ।

বাতাসে দূষণের মাত্রা বাড়তে থাকলে সবচেয়ে বেশি ভুগতে হয় শিশুদের। ঢাকার বাতাসে দূষণের মাত্রা সহনীয় অবস্থায় দেখালেও গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকার বায়ুমান সতর্কতামূলক বা শিশু ও বয়স্ক ব্যক্তিদের মতো সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর।
৫ ঘণ্টা আগে
নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সব সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পার। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
৭ ঘণ্টা আগে
সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। মৃদুমন্দ হাওয়াও বইছে। নেই রোদের উত্তাপ। আষাঢ়ের ২১তম দিনে এসেও বর্ষার ঝরঝর দিনের রূপের দেখা এখনো মেলেনি। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
১ দিন আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। সম্ভাব্য ঝোড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...
২ দিন আগে