
আগামী ১ অক্টোবর থেকে পরিবেশবান্ধব ব্যাগ নিয়ে বাজার করতে যেতে বলেছে দেশের কয়েকটি সুপারশপ। আজ সোমবার খুদে বার্তায় ক্রেতাদের এমন তথ্য জানানো হয়েছে সুপারশপগুলো থেকে।
স্বপ্ন সুপারশপের খুদে বার্তায় বলা হয়েছে, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ অক্টোবর থেকে স্বপ্নে বাজার করতে নিজের পরিবেশবান্ধব ব্যাগ নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনি চাইলে সুলভমূল্যে স্বপ্ন থেকেও এই ব্যাগ কিনতে পারবেন।’
ক্রেতাদের একই বার্তা দেওয়া হয়েছে সুপারশপ প্রিন্স বাজার, আগোরা ও ইউনিমার্টের পক্ষ থেকেও।
এর আগে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘোষণা দিয়েছিলেন, ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে এবং ১ নভেম্বর থেকে ঢাকার ১০টি কাঁচাবাজারে পলিথিন বন্ধে কার্যক্রম শুরু হবে। ১ নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।
পরিবেশ উপদেষ্টা জানান, ১ অক্টোবর থেকে ঢাকার সুপারশপগুলোতে প্লাস্টিক ও পলিপ্রপাইলিনের ব্যাগের ব্যবহার বন্ধ করা সরকারের একক কোনো সিদ্ধান্ত নয়। এটি সুপারশপগুলোর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করা হবে। এ জন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনসহ ২০-২৫টি প্রতিষ্ঠান পাট, কাপড় ও কাগজের ব্যাগ তাদের সরবরাহ করবে। ইতিমধ্যে সুপারশপগুলো তাদের চাহিদা দিয়েছে এবং তাদের চাহিদা অনুযায়ী ব্যাগের জোগানের ব্যবস্থা করা হয়েছে।

বসন্ত এসে গেছে। বিদায় নিয়েছে মাঘ মাস। আজ শনিবার পয়লা ফাল্গুন। বসন্তকালের প্রথম দিনেই উষ্ণতা ছড়াচ্ছে সূর্য। সকালবেলা অল্প শীত পড়লেও দুপুর হতে না হতেই সূর্যের তাপ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস।
১৮ ঘণ্টা আগে
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকবে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
২১ ঘণ্টা আগে
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
২ দিন আগে
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
৩ দিন আগে