
বিশ্ব ধরিত্রী দিবসে প্লাস্টিক দূষণ, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে জনসচেতনতা কর্মসূচি পালন করেছে পরিবেশ নিয়ে কাজ করা যুব সংগঠন ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট (ভিএফই)। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর রমনা পার্কে এ কর্মসূচি আয়োজিত হয়।
পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের ৩০ জন স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সচেতনতা বৃদ্ধি ও সমাজের প্রত্যেক মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠানে পরিবেশকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আলোচনায় ভিএফইর প্রতিষ্ঠাতা শেখ শাহরুখ ফারহান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন প্রতিটি মানুষকে ছুঁয়ে যাচ্ছে। এই নেতিবাচক প্রভাব মোকাবিলায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষার আন্দোলন শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’
ফারহান আরও বলেন, ‘প্লাস্টিক দূষণ বর্তমানে আমাদের নদী-নালা, বনাঞ্চল এমনকি খাদ্যচক্রেও ঢুকে পড়েছে। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের রিনিউয়েবল এনার্জি, রিসাইক্লিং এবং সচেতনতার দিকে নজর দিতে হবে।’
জেনজি গ্রুপের প্রতিনিধিত্বকারী স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী আমিমুল ইহসান বলেন, ‘তরুণদের স্কিলফুল হতে হলে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ খুবই জরুরি। নতুন প্রজন্মের বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠান শেষে ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্টের (ভিএফই) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতার উপস্থিতিতে পরিবেশকর্মীরা দিনটিকে স্মরণীয় করে রাখতে পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করেন।
ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালানোর প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে
বৈশাখ মাস শুরুর আগেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের কবলে পড়েছে মানুষ। চৈত্রের শেষ যত ঘনিয়ে আসছে ঝড়–বৃষ্টির সম্ভাবনা ততই বাড়ছে। তেমনি আজ ঢাকাসহ দেশের ১৯ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আশঙ্কা রয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও...
১৪ ঘণ্টা আগে
পূর্বাভাসে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
১ দিন আগে
যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের একটি বন্য প্রাণী পার্কে নিজেদের মধ্যে মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়ার পর পুরো একটি নেকড়ে দলকে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রাণীগুলোর কষ্ট কমানোর জন্যই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ দিন আগে