ভিন্ন ভিন্ন বয়সের ভালোবাসা বা প্রেমের সম্পর্কগুলো হয় ভিন্ন ভিন্ন। কোনো বয়সের সম্পর্কের পেছনে থাকে কেবলই আবেগ, তো অন্য বয়সে সেটা চরম বাস্তবতার সমান্তরাল। আবার কোনো সম্পর্ক সুখে ভাসায় তো কোনো সম্পর্ক কেবলই কাঁদায়। এমনি পাঁচ বয়সের পাঁচটা সম্পর্কের গল্প নিয়ে পরিচালক মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছেন ঈদের নাটক ‘ভেজা চোখের গল্প’। পাঁচ জোড়া মানুষের ভিন্ন ভিন্ন পাঁচটি গল্প হলেও প্রতিটি গল্প একটি আরেকটির সঙ্গে জড়িত। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মোসাব্বের হোসেন মুয়িদ, গল্প রচনায় মাবরুর রশীদ বান্নাহ।
নাটকের পাঁচটি গল্পের জুটি হিসেবে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী, গোলাম কিবরিয়া তানভীর ও নামিরা, জোনায়েদ ও মাহিমা, রিজওয়ান ও মিম এবং শামীম রহমান ও অনামিকা।
নাটকটি নিয়ে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, ‘ভিন্ন বয়সের মানুষের আলাদা আলাদা পাঁচটি গল্পকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছি এই নাটকে। মানুষের প্রতিটি সম্পর্কের পেছনে যেমন থাকে সুখের গল্প, তেমনি লুকিয়ে থাকে সূক্ষ্ম এক বেদনার সুর। যেই সুরে কখনো কখনো ভিজে ওঠে চোখ। নাটকের গল্পগুলো দর্শকদের আবেগকে নাড়া দেবে বলে আমার বিশ্বাস।’
অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘অনেক দিন পর দারুণ একটা কাজ করলাম। পরিচালক হিসেবে মাবরুর রশীদ বান্নাহ চমৎকার। তাঁর ভাবনা, নির্দেশনা সব সময়ই ভিন্নতার স্বাদ দেয়। তার ওপর সহযোদ্ধা যদি বাবু ভাই (ফজলুর রহমান বাবু) হন তাহলে কাজটা আসলেই ভালো হয়।’
ভেজা চোখের গল্প নাটকটি এবার রোজার ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত ও বিচার এবং শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তার দাবিতে সরব টালিউডের শিল্পী ও কলাকুশলীরা। গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল টালিউড অভিনয়শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম। তবে মাত্র এক দিন শুটিং বন্ধ রাখার পর নতুন সিদ্ধান্ত এল
১৮ ঘণ্টা আগে
গতকাল ৭ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবারের আয়োজন সাজানো হয়েছিল বগুড়ার মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টের উন্মুক্ত প্রাঙ্গণে। সংগীতজগতের জনপ্রিয় শিল্পী ও কলাকুশলীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। এবার আজীবন সম্মাননা পেয়েছেন কণ্ঠশিল্পী
১ দিন আগে
অভিনয়ে নাম লেখালেন ‘লালন’ গানখ্যাত সংগীতশিল্পী শেখ সাদী। ‘শহরের নতুন অতিথি’ নামের একক নাটকে প্রথমবারের মতো অভিনয় করলেন তিনি। তাঁর বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি রচনা করেছেন রাশিদুর রহমান। গল্প ও পরিচালনায় গৌতম কৈরী। নাটকে শেখ সাদী অভিনয় করেছেন হিমেল চরিত্রে এবং মাহি অভিনয় করেছেন মাহিরা
১ দিন আগে
দেড় যুগ আগে সংগীতশিল্পী সোনিয়ার কণ্ঠে প্রকাশিত হয়েছিল ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটি। পয়লা বৈশাখকে কেন্দ্র করে তৈরি জনপ্রিয় গানগুলোর একটি এই গান। এখনো এই গানের আবেদন ফুরায়নি। ১৮ বছর পর নতুন আয়োজনে তৈরি হলো ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। উদ্যোগটি নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল।
১ দিন আগে