Ajker Patrika

কায়রো উৎসবে ‘প্রিয় মালতী’র প্রিমিয়ার

বিনোদন ডেস্ক
কায়রো উৎসবে ‘প্রিয় মালতী’র প্রিমিয়ার
ছবি: সংগৃহীত

মিসরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’র।

শুক্রবার প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক। প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলেন মেহজাবীন ও শঙ্খ দাসগুপ্ত।

উৎসবের আন্তর্জাতিক সিনেমা বিভাগে প্রতিযোগিতা করছে প্রিয় মালতী। কায়রো উৎসবে মোট চারটি প্রদর্শনী হবে সিনেমাটির। এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে প্রিয় মালতী মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত