
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সুরিয়া। একের পর এক সুপারহিট সিনেমা জমা আছে তাঁর ঝুলিতে। তাঁর সিনেমা নিয়ে শুধু দর্শক কেন, অপেক্ষায় থাকেন প্রযোজকেরা। এবার তাঁর নতুন সিনেমার নির্মাণ শেষ হওয়ার আগেই এর হিন্দি স্বত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপিতে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বহুল প্রতীক্ষিত সিনেমাটির হিন্দি স্বত্ব ১০০ কোটি রুপিতে কিনেছেন প্রযোজক জয়ন্তলাল গাদা। এ ছাড়া তাঁর প্রযোজনা সংস্থা হিন্দি সংস্করণের সিনেমাটির টিভি, ডিজিটাল ও প্রেক্ষাগৃহে পরিবেশকের স্বত্বও কিনেছে।
‘সুরিয়া–৪২’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক শিবা। সিনেমাটিতে দিশা পাটানিকে সুরিয়ার সঙ্গে পর্দা ভাগ করতে দেখা যাবে।
ইতিমধ্যে সিনেমাটির প্রায় ৬০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। বাকি শুটিং কিছুদিনের মধ্যেই সম্পন্ন হয়ে আগামী মার্চ মাসের মধ্যে শুটিং শেষ করা হবে। চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
সুরিয়া সম্প্রতি বালা পরিচালিত 'বনাঙ্গন' থেকে নাম প্রত্যাহার করেছেন। শিগগির তিনি পরিচালক ভেত্রিমারনের সঙ্গে 'বদিভাসাল' চলচ্চিত্রের শুটিং শুরু করবেন। এরপরে সুরিয়া ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্সে’ যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।
চলতি বছর ‘সুরারাই পোতরু’র হিন্দি রিমেক মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিনেমায় অভিনয় করেই গত বছর ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন সুরিয়া। তবে হিন্দি রিমেকে তাঁর চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ছবিটিতে একটি অতিথি চরিত্রে সুরিয়া অভিনয় করবেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে