আসছে নতুন এক ধরনের ভাইরাস…আপনি কি আক্রান্ত? জানতে চোখ রাখুন চরকির ফেসবুক পেজে। এ রকম একটা ক্যাপশন দিয়ে রোববার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম চরকির অফিশিয়াল পেজ থেকে একটি পোস্টার প্রকাশ করা হয়। রাত থেকেই পোস্টারটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আলোচনা চলছে।
পোস্টারটি চরকির অরিজিনাল সিরিজ ‘ভাইরাস’-এর। ‘দেবী’, ‘দুই দিনের দুনিয়া’ খ্যাত পরিচালক অনম বিশ্বাস নির্মাণ করেছেন সিরিজটি। খুব শিগগিরই চরকিতে মুক্তি পাবে সিরিজটি।
কোন ভাবনা থেকে 'ভাইরাস'-এ নির্মাণ করা এমন প্রশ্নে পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘ডিজিটাল সময়ের ভাত খাওয়া মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি যেইটা তাদেরকে একটু হলেও ভাবায়। পুরা শুটিংয়ের সময় এমন গরম আর রোদ ছিল, ভাগ্য ভালো কেউ পালিয়ে যায় নাই। (বলেই হাসতে থাকেন তিনি)। আর পালিয়ে যায় নাই তার মানে হলো গল্পটা ছেড়ে যায় নাই, তারা গল্পের ভেতরে ছিল।’
পোস্টারে দেখা যাচ্ছে শ্যামল মাওলা চাদর দিয়ে তাঁর মুখের অর্ধেক ঢেকে রেখেছেন। বাকি অর্ধেকে ভাইরাস আক্রান্ত।
এই সিরিজে নিজের চরিত্র নিয়ে শ্যামল বলেন, ‘ভাইরাসে কাজ করার মূলে হলো অনম বিশ্বাস। তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আর সেই সঙ্গে এখানে আমার চরিত্রটাও একদম ভিন্ন। দর্শক দেখলেই বুঝতে পারবে যে গল্পটা একটু অন্যরকম। যাঁরা ভিন্নতা পছন্দ করেন তাঁদের ভালো লাগবে আশা করছি।'
পোস্টারে দেখা মিলেছে তারিক আনাম খানেরও। চরকির সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ভাইরাস এই সময়ের গল্পের অন্যরকম এক উপস্থাপন। এ রকম এনার্জিটিক পরিচালক ও টিমের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। দর্শকের জন্য কনটেন্টটা উপভোগ্য হবে।'
এই সিরিজে অভিনয় করেছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুরসহ আরও অনেকে। সেই সঙ্গে এই সিরিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী অভিনয় করেছেন।

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
২ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
৫ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
৫ ঘণ্টা আগে
নাট্যদল আপস্টেজের প্রথম প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’। ২০১৯ সালের ১৯ জুলাই প্রথম মঞ্চে আসে নাটকটি। সবশেষ মঞ্চায়ন হয়েছিল ২০২০ সালে। ছয় বছর পর রাত ভ’রে বৃষ্টি আবার মঞ্চে ফিরছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী দেখা যাবে।
৫ ঘণ্টা আগে