
দুই বছরের বেশি সময় আগে শহীদ মাহমুদ জঙ্গীর লেখা দুটি গানে সুর করেছিলেন জয় শাহরিয়ার। অন্য শিল্পীর কণ্ঠে গানটি প্রকাশ করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও পরে দুটি গানেই কণ্ঠ দেন তিনি। সেই দুই গানের একটি সম্প্রতি প্রকাশ করলেন জয়। গানের শিরোনাম ‘কিছুই বদলায় না’। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গানের অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম। গানটিতে গিটার বাজিয়েছেন অন্তু দাশ, বেজ গিটারে তানিম হাসান, কি-বোর্ডে ফরহাদ এবং শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।
নতুন গান প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘প্রায় পাঁচ দশক ধরে গান লিখছি। এই প্রজন্মের সঙ্গে গানের মাধ্যমে যে মিথস্ক্রিয়া, তা আমি উপভোগ করি। জয়ের সুর ও কণ্ঠ ভালো লেগেছে এই গানে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’
জয় শাহরিয়ার বলেন, ‘জঙ্গী ভাইয়ের লেখা আমার খুব পছন্দ। যাঁদের সৃষ্টি শুনে বড় হয়েছি, তাঁদের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ ব্যাপার আমার জন্য। আমি চেষ্টা করেছি। আশা করি যাঁরা শুনবেন তাঁদের ভালো লাগবে সহজ কথায় জীবনবোধের এই গান।’
গানটির ভিডিও প্রকাশিত হয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে। এ ছাড়া স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং অ্যাপে শোনা যাচ্ছে গানটি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে