
গিটারের জাদুকর এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্যান্ড সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র। দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল আইয়ুব বাচ্চু নেই।
দিনটি ভক্তদের জন্য বিষাদের হলেও তাঁর পরিবার থেকে পাওয়া গেল সুখবর। তাঁর স্মৃতি ঘিরে পরিবার নিয়েছে বেশ কিছু উদ্যোগ। বিগত পাঁচ বছর ধরে আইয়ুব বাচ্চুর স্মৃতিবিজড়িত গিটার ও এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি-শার্ট নিয়ে একটি মিউজিয়ামের স্বপ্ন দেখে আসছে আইয়ুব বাচ্চুর পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই স্বপ্নপূরণে এগিয়ে এসেছে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপ।
‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীর এশিয়াটিক থ্রি সিক্সটির কার্যালয়ে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
গতকাল এশিয়াটিক থ্রি সিক্সটির কার্যালয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠানে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের কো-চেয়ারপারসন সারা যাকের, এশিয়াটিক এক্সপেরিমেন্টাল মার্কেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আক্তার উপস্থিত ছিলেন।
এশিয়াটিক থ্রি সিক্সটি বলছে, মিউজিয়ামে মূলত আইয়ুব বাচ্চুর স্মৃতিবিজড়িত গিটারগুলো থাকবে। তাঁর ব্যবহৃত টি-শার্ট, হ্যাট, ক্যাপ, রোদচশমাসহ বহু কিছু থাকবে। পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটিতে তাঁর কনসার্ট সরাসরি উপভোগের অনুভূতি নিতে পারবেন দর্শনার্থীরা। এতে এবি কিচেনের আদলে একটি স্টুডিও থাকবে, যেখানে শিল্পীরা গান রেকর্ড করতে পারবেন।
বছর দু-একের মধ্যেই মিউজিয়ামটি নির্মাণের কাজে হাত দেবে এশিয়াটিক থ্রি সিক্সটি। মিউজিয়ামের ওয়েবসাইটও থাকবে। দেশের বাইরে থেকে ডিজিটালি মিউজিয়াম ঘুরে দেখতে পারবেন বাচ্চুর অনুরাগীরা।
জাদুঘরের পাশাপাশি আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে শিগগিরই ঢাকায় ও চট্টগ্রামে দুটি কনসার্ট আয়োজন করা হবে। আইয়ুব বাচ্চুর কিছু অপ্রকাশিত গান প্রকাশ করা হবে।
২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান আইয়ুব বাচ্চু। মৃত্যুর পর থেকেই তাঁর গান নিয়ে কাজ করছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। তবে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে গত বছর আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে। ফাউন্ডেশনের উদ্যোগে আইয়ুব বাচ্চুর গানের কপিরাইট করা হয়েছে।
পঞ্চম মৃত্যুবার্ষিকীর দিনে ভক্ত-অনুরাগীরা আইয়ুব বাচ্চুকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়। বুধবার (১৮ অক্টোবর) আইয়ুব বাচ্চুর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানীর মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে এটি। এর আয়োজন করছে চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব। এতে সংগীতসমাজের মানুষ অংশ নেবেন বলে জানা গেছে। এ ছাড়া চট্টগ্রামে তাঁকে নিয়ে স্মরণসভা রয়েছে।

দুই দশকের বেশি সময় পর আবার ফিরছে হলিউডের অন্যতম সেরা রোমান্টিক কমেডি সিনেমা ‘হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ’। সিনেমাটির সিকুয়েল তৈরির কাজ শুরু করেছে প্যারামাউন্ট পিকচার্স। খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম ভ্যারাইটি। ২০০৩ সালে মুক্তি পাওয়া হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ সিনেমায় অ্যান্ডি অ্যান্ডারসন...
১ ঘণ্টা আগে
প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
২১ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১ দিন আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১ দিন আগে