১৮ অক্টোবর ছিল এলআরবি ব্যান্ডের রকস্টার আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গতকাল রাজধানীর মগবাজারের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় আইয়ুব বাচ্চুর স্মরণে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব, ঢাকা। দুপুরে কোরআন খতমের পর সন্ধ্যায় ছিল আইয়ুব বাচ্চুর স্মরণে আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া, রেনেসাঁর নকীব খান, ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, বামবার বর্তমান সভাপতি হামিন আহমেদ, দূরবীন ব্যান্ডের সৈয়দ শহীদসহ দেশের খ্যাতিমান শিল্পীরা।
অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর স্মরণে একটি বিশেষ অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দেন শিল্পী পার্থ বড়ুয়া।
চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাবের বর্তমান সভাপতি দূরবীন ব্যান্ডের সৈয়দ শহীদ বলেন, ‘আইয়ুব বাচ্চুর স্মরণে এখন থেকে প্রতিবছর রুপালি গিটার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। কিছুদিনের মধ্যেই এ সম্পর্কে বিশদ জানানো হবে। আমাদের বিশ্বাস, এই সম্মাননা বাংলাদেশের ব্যান্ডশিল্পীদের অনুপ্রাণিত করবে।’
চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ও এলআরবি ব্যান্ডের ম্যানেজার শামিম আহমেদ বলেন, ‘চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চু বাংলাদেশের সংগীতে অমলিন এক নাম। তিনি আজীবন বেঁচে থাকবেন তাঁর সৃষ্টির মাধ্যমে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫