সম্প্রতি বিশ্বখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী লেডি গাগা তাঁর পার্টনারের সঙ্গে হাজির হয়েছিলেন এক পারিবারিক অনুষ্ঠানে। সেখানে তিনি যে ড্রেস পরেছিলেন, তা দেখে মনে হয়েছে বেবিবাম্প আড়াল করছেন তিনি, এমনটাই দাবি করা হয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সেই জল্পনা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই আবার এ নিয়ে করেছেন ট্রল। যদিও লেডি গাগা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন, প্রেগন্যান্ট নন তিনি। এবার লেডি গাগার পাশে দাঁড়ালেন টেলর সুইফট। পাশাপাশি সবার সামনে তুলে ধরেছেন এক গুরুত্বপূর্ণ ইস্যু। সুইফটের সাফ কথা, ‘শারীরিক পরিবর্তন ঘিরে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই কোনো নারীর।’
ইনস্টাগ্রাম আর টিকটকে লেডি গাগা লিখেছেন, ‘নট প্রেগন্যান্ট—জাস্ট ডাউন ব্যাড ক্রাইং অ্যাট দ্য জিম।’ আর তাঁর এই স্টেটমেন্টে থাকা ‘ডাউন ব্যাড’ শব্দ দুটো অনেকেরই নজরে পড়ে। টেলর সুইফট কিছুদিন আগে তাঁর যে অ্যালবাম রিলিজ করেছেন, সেখানে থাকা এই নামের গানটি সুপারহিট হয়েছে। লেডি গাগা নিজের কথা উল্লেখ করেছেন কি না, তা নিয়ে কোনো কথা খরচ না করলেও তাঁর পাশে দাঁড়িয়েছেন টেলর সুইফট।
টেলর সুইফট রীতিমতো স্পষ্ট ভাষায় বলেছেন, ‘কোনো নারীর শরীর নিয়ে এভাবে কথা বলা অত্যন্ত আক্রমণাত্মক এবং অবিবেচকের মতো কাজ। লেডি গাগার কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আমার মনে হয় কোনো নারীরই তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই।’
আর এমন মন্তব্যের পরই সুইফটের ভক্তরা পাশে দাঁড়িয়েছেন লেডি গাগার, সঙ্গে নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘কেউ কোনো ঘোষণা করতে চান কি না, সেটা তাঁদের হাতেই ছেড়ে দেওয়া হোক।’ অন্য একজন বলেছেন, ‘আপনি কারও ব্যক্তিগত জিনিস নিয়ে না জেনেই এভাবে মন্তব্য করে ফেলতে পারেন না। এমন অধিকার কেউ দেয়নি।’

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমার নায়ক মরতুজা পলাশ। আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে মরতুজাকে। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে পলাশ-অপু জুটির প্রথম সিনেমা ‘শিকার’।
১ দিন আগে
মঞ্চে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় এড শিরানের চলমান সংগীতসফর লুপ ট্যুর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এবার সেই ট্যুর থেকে পাওয়া ১০ লাখ ডলার পারিশ্রমিকের পুরোটাই ফিলিস্তিনের ত্রাণ তহবিলে দান করার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে ধনকুবের রবার্ট ক্রাফটকে সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়ার...
১ দিন আগে
গত বছর প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের সফলতার পর ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর। বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিওর যৌথ সহযোগিতায় রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট আয়োজন করছে এই উৎসব।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে