পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে। গানগুলোতে থাকবে প্রতিষ্ঠিত তারকা ও নতুন প্রজন্মের একঝাঁক উদীয়মান শিল্পীর মেলবন্ধন।
২০০৮ সালে যাত্রা শুরু করে কোক স্টুডিও পাকিস্তান সফলভাবে পার করেছে ১৫টি সিজন। এই দীর্ঘ পথচলায় প্রকাশিত হয়েছে প্রায় সাড়ে তিন শ গান। প্ল্যাটফর্মটি ১৮০টির বেশি দেশে পৌঁছে দিয়েছে পাকিস্তানি গান ও সংস্কৃতি। কোক স্টুডিও পাকিস্তানের সেই সাফল্যের পথ ধরেই এল নু.ওয়েভ নামের এই নতুন উদ্যোগ।
কোক স্টুডিওর নিজস্ব ধারা অনুসরণ করে শাস্ত্রীয় সংগীত, সুফি কাওয়ালি আর ফোক গানের সঙ্গে আধুনিক পপ, রক ও ইলেকট্রনিক মিউজিকের ফিউশন ঘটিয়ে বিগত ১৫টি সিজন ধরে কোক স্টুডিও পাকিস্তান অসাধারণ সব গান উপহার দিয়েছে। তবে নু.ওয়েভ সে পথে হাঁটবে না। এখনকার তরুণেরা ঘরে বসে ল্যাপটপে নিজেদের মতো করে যেভাবে স্বাধীনভাবে গান তৈরি করে, ঠিক সেই সুযোগটাই দেবে এই প্ল্যাটফর্ম।
নু.ওয়েভের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় পরিচালক কামাল খান। তিনি জানান, তরুণদের ওপর কোনো নিয়ম চাপিয়ে দেওয়া হয়নি। তারা যাতে নিজেদের মতো করে গান বানাতে পারে, সেই সুবিধাই দেওয়া হয়েছে।
এই উদ্যোগের সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রখ্যাত তারকার পাশাপাশি নতুন প্রতিভাদের এক জায়গায় নিয়ে আসা। জনপ্রিয় শিল্পীদের মধ্যে আছেন অসিম আজহার, হাসান রহিম, ‘পাসুরি’ গান দিয়ে ঝড় তোলা শায়ে গিল এবং র্যাপ ব্যান্ড ইয়াং স্টানার্স। তাঁদের সঙ্গে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আরিয়ান এসডিকিউ, আফিউজিক, ইজ চুগতাই, মানু, সাবাত বাতিন ও জোহা ওয়াসিম।
কোক স্টুডিওর বিশেষ ওপেন পোর্টালের মাধ্যমে হাজার হাজার তরুণ তাঁদের গান ও পারফরম্যান্স জমা দিয়েছিলেন। সেখান থেকেই সেরা ও সম্ভাবনাময় নতুনদের এই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। অভিজ্ঞ ও নবীন শিল্পীদের মেলবন্ধনে তৈরি করা হয়েছে ‘মাহেয়া’, ‘দিল’, ‘রঙিন’, ‘কসম’, ‘শবনম’ ও ‘এ দিওয়ানে এ দিল’ নামের ছয়টি গান। আগামী সেপ্টেম্বর থেকে একে একে গানগুলো প্রকাশ পাবে।

কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১ মিনিট আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
২ ঘণ্টা আগে
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (ডব্লিউবিডি) অধিগ্রহণে প্যারামাউন্ট স্কাইড্যান্সের ১১১ বিলিয়ন ডলারের চুক্তির সমালোচনা করতে গিয়ে হাল্ক খ্যাত অভিনেতা মার্ক রাফালো ইহুদিবিদ্বেষী ধারণা বা ‘অ্যান্টিসেমিটিক ট্রোপ’ ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে প্যারামাউন্ট। তবে অভিনেতা সেই অভিযোগ প্রত্যাখ্যান...
১৮ ঘণ্টা আগে
সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন মৃণাল সেনের চরিত্রে। সিনেমার শুটিংয়ের আগেই বাবাকে হারান চঞ্চল। সেই শোক বুকে নিয়ে মৃণাল সেন হয়ে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। দুই বছর আগে এই সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় চঞ্চলের।
১ দিন আগে