
এ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
ঢাকার মঞ্চে আসছে তীরন্দাজ রেপার্টরির নতুন নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। দীপক সুমনের গল্পে নাট্যরূপ দিয়েছেন ঋজু লক্ষ্মী অবরোধ। নির্দেশনায় আছেন দীপক সুমন। ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে তৈরি নাটকটি পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। আগামী ১ আগস্ট রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
নির্দেশক জানিয়েছেন, এ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে। যুদ্ধের চিরাচরিত নিয়ম সম্ভবত এই যে কেউ পুড়ে যায় বলেই কেউ আলো পায়। আর সেই নিয়মেই ভিড়ের ভেতর শুভঙ্কর হারিয়ে যায় অথবা আমরাই হয়তো হারিয়ে ফেলি তাকে। এ নাটকের বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে আমরা মনে করিয়ে দিতে চাই, সব হারিয়ে যাওয়া জীবনের প্রতি আমাদের দায় আছে।

নির্দেশক ও অভিনেতা দীপক সুমন বলেন, ‘গত এক বছর পৃথিবীর আর সব দেশের মতো এ দেশও অভ্যুত্থান-পরবর্তী সময়ে বেশ অস্থিরতার মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে। সেই অস্থিরতা, উদ্বিগ্নতার ছাপ আমাদের নাট্য প্রযোজনাতেও আছে। তাতে নাট্যের নান্দনিকতা ক্ষুণ্ন হয়েছে হয়তো, কিন্তু এ বাস্তবতা আমাদের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছে। সেই অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নেব শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল নাটকের মধ্য দিয়ে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নিলয় কুমার বিশ্বাস, সারাহ মীম, সাগর মৈত্রী, ফারজানা মেহেজাবীন, কৌশিক আহমেদ, মাহিমা সাদিক লিমা, সাদিয়া শাহীন অন্তু, মানসিফ তাজরিয়ান, বাপ্পি হায়দার প্রমুখ। সহকারী নির্দেশনায় আছেন মুনিরা মাহজাবিন মিমো। শব্দ ও সংগীত পরিকল্পনায় সালিম শাদমান, জামিল হোসেন সাজু, আলোক পরিকল্পনায় আছেন মোখলেসুর রহমান।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৪ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৪ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৪ ঘণ্টা আগে