Ajker Patrika

শুরু হচ্ছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব

শুরু হচ্ছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব

খ্যতিমান নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলামের ১৯তম প্রয়াণ দিবসে ‘ব্যতিক্রম’ নাট্যগোষ্ঠী আয়োজন করছে স্মরণ উৎসব। আগামী ৫-১২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে হবে এ নাট্য আয়োজন।

এ আয়োজনে নাট্যদল ব্যতিক্রম ছাড়াও দেশের আরও সাতটি দল অংশ নেবে। প্রতিদিন সন্ধ্যায় প্রদর্শিত হবে নাটক। দেওয়া হবে পুরস্কার।

এ বছর সৈয়দ মহিদুল ইসলামের নামে প্রবর্তিত নাট্যপদক পাচ্ছেন অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান।

মঞ্চবন্ধু পদক পাচ্ছেন— নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অলোক বসু, শব্দ ও সংগীত পরিকল্পক সেলিম মাহবুব, অভিনেতা ড. শাহাদাৎ হোসেন নিপু, অভিনেত্রী তানভীন সুইটি ও অভিনেতা আহাম্মেদ গিয়াস।

যুগল সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম অরিন্দম নাট্য সম্প্রদায়ের মুনীর হেলাল ও সাবিরা সুলতানা বীণা। তারকা জুটি ওমর সানী ও মৌসুমী, মোহাম্মদ জসীম উদ্দিন ও এনামতারা সাকী এবং বাকার বকুল ও রুনা কাঞ্চন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত