সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে নজরুল বর্ষ উদ্যাপন। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে আলোচনা অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান, সংগীতসন্ধ্যাসহ নানা আয়োজন। নজরুল বর্ষ উদ্যাপনের ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমি এবার আয়োজন করেছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘নজরুলের লেটোগান ও কবিগান’। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। প্রথম পর্ব আলোচনা অনুষ্ঠান। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে আয়োজনের দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকবে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় লেটোগান ও কবিগান। নজরুলের গান শুধু সুর নয়, বাংলার মানুষের জীবনকথা। বাংলার লোকজ জীবন ও সংস্কৃতির সহজ-সরল, অথচ গভীর প্রাণরস থেকে নজরুল খুঁজে নিয়েছিলেন অনন্য এক ভাষা। লেটোগান ও কবিগান সেই লোকায়ত বাংলার দুই উজ্জ্বল শিল্পধারা, যেখানে গান হয়ে ওঠে কথোপকথন, ছন্দ হয়ে ওঠে জনজীবনের স্পন্দন, আর শিল্পী হয়ে ওঠেন মানুষের আনন্দ-বেদনার মুখপাত্র। আগামীকালের অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ার কারণে চারপাশে এখন ভাইরালের ছড়াছড়ি। ভালো কাজ করে যেমন অনেকে আলোচিত হচ্ছেন, তেমনি ভাইরাল হওয়ার নেশায় অনেকে বিবেকবোধ বিসর্জন দিয়ে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে।
১ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে তাঁদের কাজ, জিতেছে বড় পুরস্কারও। কিন্তু নিজেদের দেশেই চরম রাজনৈতিক রোষ ও নিষেধাজ্ঞার মুখে পড়েছেন দুই ভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতারা। তাঁরা হলেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের...
১ ঘণ্টা আগে