বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রের জিএম হয়েছেন নির্মাতা ও প্রযোজক মাহফুজা আক্তার। ৪ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাঁকে এই দায়িত্ব প্রদান করে। এর আগে তিনি চট্টগ্রাম কেন্দ্রের জিএম ছিলেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তথ্যচিত্র, নাটক, নারী ও শিশুবিষয়ক অনুষ্ঠান নির্মাণ করেন। টোকিও ডকস, কালারস অব এশিয়াসহ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন তিনি। কাজ করেছেন ইউনেস্কো, এবিইউ, ইবিইউ, টোকিও টকস, জাইকা, এনএইচকে ওয়ার্ল্ড, কেবিসি, এসবিএস, এবিসি অস্ট্রেলিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে।
২০০৭ সালে প্রযোজক হিসেবে বিটিভিতে কাজ শুরু করেন মাহফুজা। দায়িত্ব পালন করেন বিটিভির বিভিন্ন বিভাগে। ২০১৯ সাল পর্যন্ত তিনি জাইকা ও এটুআই-এর অর্থায়নে পরিচালিত মানবসম্পদ উন্নয়নমূলক অনুষ্ঠান বিষয়ক তিন বছর মেয়াদি একটি প্রকল্পের পরিচালক ছিলেন। প্রশিক্ষণ নিয়েছেন বিবিসি, এনএইচকে জাপান, এবিসি, এসবিসি অস্ট্রলিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। জার্মানির প্রিক্স জুনেস ফাউন্ডেশন আয়োজিত প্রিক্স জুনেস ইন্টারন্যাশনাল ২০২০ প্রতিযোগিতা ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত এবিইউ পুরস্কার ২০১৮-এ জুরি বোর্ডের সদস্য ছিলেন তিনি।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৯ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২১ ঘণ্টা আগে