বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। আজ রোববার সকালে এক ফেসবুক পোস্টে বিয়ের খবর জানান অর্ষা; সঙ্গে দুজনের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা, আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’
অর্ষার পোস্টে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজের তারকা থেকে নির্মাতারা। শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
উল্লেখ্য, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘সাবরিনা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা সিরিজে অভিনয় করেছেন অর্ষা। দুই দশকের ক্যারিয়ারে শতাধিক টিভি নাটকে পাওয়া গেছে তাঁকে। চরকি ফ্লিক ‘জাহান’ ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাহস’সহ বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছেন অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান।
অন্যদিকে মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে গেরিলা সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। ‘মহানগর’ সিরিজের পুলিশ কর্মকর্তা মলয় চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। ‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে