আজ বুধবার সন্ধ্যায় নির্মাতা নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অভিনেতা আহমেদ রুবেল। এই সিনেমার প্রদর্শনীতে যোগ দিতেই উত্তরা থেকে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে গিয়েছিলেন তিনি।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্টে গাড়ি থেকে নামার পরই অসুস্থ বোধ করেন অভিনেতা। লিফটের দিকে এগোতে গিয়ে অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নির্মাতা নুরুল আলম আতিক।
তাৎক্ষণিক তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির আজকের পত্রিকাকে বলেন, ‘আতিক ভাই আর রুবেল ভাই একসঙ্গেই ছিলেন। বসুন্ধরা সিটির বেসমেন্টে গাড়ি রেখে লিফটে উঠতে গেলেই রুবেল ভাই অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। সেখান থেকে স্কয়ার হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
খ্যাতিমান চলচ্চিত্র ও নাট্য অভিনেতা আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৫ অক্টোবর গাজীপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আয়েশ উদ্দিন। প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের ঢাকা থিয়েটার নাট্যদলের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি।
আহমেদ রুবেল অভিনীত প্রথম টেলিভিশন নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’য় অভিনয় করেন, যেখানে তাঁর অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘অলাতচক্র’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘চিরঞ্জীব মুজিব’ ও সর্বশেষ ‘পেয়ারার সুবাস’।

গত বছরের শেষ দিকে হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সৃষ্টি অভিনেত্রী টিলি নরউডকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এবার এআই অভিনেত্রী টিলি নরউডকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে স্টুডিও পার্টিকল ৬।
৪ ঘণ্টা আগে
দ্বিতীয়বারের মতো মাতৃত্বকালীন বিরতিতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত ১১ মে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। লোকচক্ষুর আড়ালে আছেন তারও কয়েক মাস আগে থেকে। রোজার ঈদে বুবলী অভিনীত ‘প্রেশার কুকার’ মুক্তির সময়ও পাওয়া যায়নি তাঁর দেখা। অবশেষে বুবলীর কাজে ফেরার খবর পাওয়া গেল।
১৬ ঘণ্টা আগে
দেশের প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদকপ্রাপ্তি, বৈশ্বিক ব্র্যান্ড জিপ্পোর সঙ্গে চুক্তি, টানা কনসার্ট—সব মিলিয়ে দারুণ সময় পার করছে ওয়ারফেজ। এবার ১৪ বছর পর তারা নিয়ে আসছে নতুন স্টুডিও অ্যালবাম। গত সোমবার প্রকাশ পেয়েছে ওয়ারফেজের অষ্টম স্টুডিও অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’। এটি লিখেছেন শামস মনসুর গনি
১৬ ঘণ্টা আগে
ঐতিহাসিক ও মহাকাব্যিক গল্পের ক্ষেত্রে হলিউড পরিচালকদের কাছে অন্যতম আকর্ষণীয় লোকেশন মরক্কোর ওয়ারজাজাত শহর। রিডলি স্কটের সাম্প্রতিক সৃষ্টি ‘গ্ল্যাডিয়েটর ২’সহ অসংখ্য ব্লকবাস্টার সিনেমার সেট পড়েছে সেখানে। এবার সেই ওয়ারজাজাতকে কেন্দ্র করে ফিল্ম সিটি নির্মাণের বড় উদ্যোগ নিয়েছে মরক্কো সরকার। সেখানে তৈরি হ
১৭ ঘণ্টা আগে