অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন। আজ সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আহমেদ রুবেল অভিনীত ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার নির্মাতা প্রসূন রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন।
আহমেদ রুবেলকে বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।
আজ বুধবার সন্ধ্যায় নূরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন ছিল। এ প্রদর্শনীতেই যোগ দিতে যাচ্ছিলেন আহমেদ রুবেল। তিনি এ সিনেমায় অভিনয় করেছেন।
আট বছর আগে ‘পেয়ারার সুবাস’ সিনেমার কাজ শুরু হয়। শেষ হয় চার বছর আগে। মুক্তি পেতে যাচ্ছে নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমা।
‘পেয়ারার সুবাস’ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ।
খ্যাতিমান চলচ্চিত্র ও নাট্য অভিনেতা আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৫ অক্টোবর গাজীপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আয়েশ উদ্দিন। সেলিম আল দীনের ঢাকা থিয়েটার নাট্যদলের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি।
আহমেদ রুবেল অভিনীত প্রথম টেলিভিশন নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’য় অভিনয় করেন, যেখানে তাঁর অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘অলাতচক্র’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘চিরঞ্জীব মুজিব’ ও সর্বশেষ ‘পেয়ারার সুবাস’।

গত বছরের শেষ দিকে হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সৃষ্টি অভিনেত্রী টিলি নরউডকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এবার এআই অভিনেত্রী টিলি নরউডকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে স্টুডিও পার্টিকল ৬।
৫ ঘণ্টা আগে
দ্বিতীয়বারের মতো মাতৃত্বকালীন বিরতিতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত ১১ মে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। লোকচক্ষুর আড়ালে আছেন তারও কয়েক মাস আগে থেকে। রোজার ঈদে বুবলী অভিনীত ‘প্রেশার কুকার’ মুক্তির সময়ও পাওয়া যায়নি তাঁর দেখা। অবশেষে বুবলীর কাজে ফেরার খবর পাওয়া গেল।
১৭ ঘণ্টা আগে
দেশের প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদকপ্রাপ্তি, বৈশ্বিক ব্র্যান্ড জিপ্পোর সঙ্গে চুক্তি, টানা কনসার্ট—সব মিলিয়ে দারুণ সময় পার করছে ওয়ারফেজ। এবার ১৪ বছর পর তারা নিয়ে আসছে নতুন স্টুডিও অ্যালবাম। গত সোমবার প্রকাশ পেয়েছে ওয়ারফেজের অষ্টম স্টুডিও অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’। এটি লিখেছেন শামস মনসুর গনি
১৭ ঘণ্টা আগে
ঐতিহাসিক ও মহাকাব্যিক গল্পের ক্ষেত্রে হলিউড পরিচালকদের কাছে অন্যতম আকর্ষণীয় লোকেশন মরক্কোর ওয়ারজাজাত শহর। রিডলি স্কটের সাম্প্রতিক সৃষ্টি ‘গ্ল্যাডিয়েটর ২’সহ অসংখ্য ব্লকবাস্টার সিনেমার সেট পড়েছে সেখানে। এবার সেই ওয়ারজাজাতকে কেন্দ্র করে ফিল্ম সিটি নির্মাণের বড় উদ্যোগ নিয়েছে মরক্কো সরকার। সেখানে তৈরি হ
১৮ ঘণ্টা আগে