অনেক দিন পর পাওলি দামের সিনেমার খবর। কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী একসময় টালিউডের নিয়মিত মুখ হলেও ইদানীং তিনি কাজ কমিয়ে দিয়েছেন। ২০১৯ সালে ‘কণ্ঠ’, ‘সাঁঝবাতি’-র পর, ২০২০ সালে মুক্তি পায় ‘লাভ আজ কাল পরশু’।
এ বছর পাওলির কোনো ছবি ছিল না। তবে বুধবার হঠাৎই উড়ে এল ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির খবর। বানাচ্ছেন সৃজিত মুখার্জি। আর এতে একজন পরিচালকের চরিত্রে অভিনয় করবেন পাওলি দাম।
থাকবেন এ সময়ের কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। একজন অভিনেতার চরিত্রেই কাজ করবেন তিনি। এর আগে একসঙ্গে দেখা যায়নি পাওলি-অনির্বাণকে। নতুন ছবিতে সৃজিত তাঁদের এক করলেন।
বৈষ্ণব সন্ন্যাসী, ধর্মগুরু ও ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজসংস্কারক শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে বানানো হচ্ছে ছবিটি। ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে।
এক ছবিতে এতজন তারকা অভিনয়শিল্পী–অনেক দিন ধরেই দেখা যাচ্ছিল না বাংলা ছবিতে। বিশেষ করে করোনা মহামারির পর এ প্রবণতা একেবারেই কমে গিয়েছিল। কারণ মাল্টিস্টারার ছবিতে বাজেট বেশি হয়।
গণমাধ্যমে পাওলি বলেছেন, ‘সৃজিতের ‘জুলফিকার’ ছবিতে অতিথি শিল্পী হয়ে অভিনয় করেছিলাম। এটাই সৃজিতের সঙ্গে আমার প্রথম বড় কাজ। চরিত্রটা পছন্দের। তা ছাড়া, অনির্বাণের মতো ভালো অভিনেতা আছেন সঙ্গে–বিষয়টি খুব আনন্দের।’

এই ঈদে প্রচারের লক্ষ্যে তৈরি হলো নাটক ‘আদরের ভাই’। নাম ভূমিকায় অভিয়ন করেছেন নীলয় আলমগীর। ভাই-বোনের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটকটিতে নীলয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চার বোনের ভূমিকায় তাহমিনা সুলতানা মৌ, ফাতেমা হীরা, মাফিয়া বীথি ও হীরামনি। সম্প্রতি পূবাইলে শুটিং শেষ হয়ে
১০ ঘণ্টা আগে
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
২০ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২০ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২০ ঘণ্টা আগে