
গত ১১ আগস্ট, একই দিনে মুক্তি পেয়েছিল সানি দেওলের ‘গদর ২’ আর অক্ষয় কুমারের ‘ওএমজি ২’। তবে সংশয় ছিল, কোনো একটার জন্য অপরটির ব্যবসার ক্ষতি হতে পারে। তেমনটা হয়নি যদিও, দুটি সিনেমাই বক্স অফিসে দাপট দেখিয়েছে। আর এই লড়াইয়ে অক্ষয়কেও ছাপিয়ে গেছেন সানি দেওল। তবে সানি জানিয়েছেন, সে সময় তিনি নাকি ‘ওএমজি ২’-এর মুক্তি পেছানোর জন্য অক্ষয়কে অনুরোধ করেছিলেন। তবে তাতে রাজি হননি অক্ষয়।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ এ বিষয়ে কথা বলেছেন সানি দেওল। তাঁর কথায়, ‘১১ আগস্ট আমার সিনেমাটি মুক্তি পায়, তার আগে বহু বছর ধরে আমি ফ্লপের মধ্য দিয়ে গেছি। তাই প্রথমে আমি চাইনি ১১ আগস্ট আর অন্য কোনো সিনেমা মুক্তি পাক। তবে আমি তা আটকাতে পারিনি। তারপর ভাবলাম, ঠিক আছে, যখন একসঙ্গে মুক্তি পাচ্ছে পাক, কোনো ব্যাপার নয়। একসঙ্গেই চলি। তবে অবশেষে দুটি ছবিই ভালো ব্যবসা করেছে।’
একই দিনে ‘গদর ২’ ও ‘ওএমজি ২’ মুক্তির আগে কি অক্ষয়ের সঙ্গে কথা হয়েছিল—এই প্রশ্নে সানি দেওল বলেন, ‘অবশ্যই, আমি তাঁকে জিজ্ঞাসা করেছি। আমি বলেছিলাম, এটা আপনার হাতে থাকলে দয়া করে একই দিনে রিলিজ করবেন না।’ তখন অক্ষয় বলেন, ‘না, সবই স্টুডিও এবং অন্যদের হাতে।’ আমি তখন বললাম, ‘ঠিক আছে, অসুবিধা নেই, রিলিজ করুন। আমি শুধু অনুরোধই করতে পারি, এর চেয়ে বেশি কিছু তো করতে পারি না।’
বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ‘গদর ২’ বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা। ভারতে এর মোট বক্স অফিস আয় ৫২৫.৭ কোটি রুপি। আর বিশ্বব্যাপী ৬৮৬ কোটি রুপি আয় করে সিনেমাটি। অন্যদিকে ‘ওএমজি ২’ ভারতের বক্স অফিস থেকে আয় করেছে ১৫১.১৬ কোটি রুপির বেশি।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
২ ঘণ্টা আগে
নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
৩ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
৪ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
৫ ঘণ্টা আগে