Ajker Patrika

হীরামান্ডিতে শারমিনের অভিনয় নিয়ে ট্রল, বানসালির বিরুদ্ধে নেপোটিজমের অভিযোগ

আপডেট : ০৬ মে ২০২৪, ১৫: ১০
হীরামান্ডিতে শারমিনের অভিনয় নিয়ে ট্রল, বানসালির বিরুদ্ধে নেপোটিজমের অভিযোগ

সঞ্জয় লিলা বানসালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ দিয়ে ওটিটিতে ডেবিউ করছেন অভিনেত্রী শারমিন শেহগাল। ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিরিজটি। তবে সিরিজটিতে অভিনয়ের জন্য নেটিজেনদের কাছে সমালোচনার মুখে পড়েছেন শারমিন।

‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিনেমায় মল্লিকাজানের (মনীষা কৈরালা) মেয়ে আলমজেবের চরিত্রে অভিনয় করেছেন শারমিন। তবে তাঁর অভিনয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই অভিনেত্রীর অভিনয় দেখে নেপোটিজম বলে কটাক্ষ করেছেন। কারণ শারমিন শেহগাল সম্পর্কে সঞ্জয় লিলা বানসালির বোনের মেয়ে। অনেকেরই দাবি, শুধু পরিচালকের ভাগনি হওয়ার সুবাদে এই চরিত্রে তাঁকে কাস্ট করা উচিত হয়নি।  কটাক্ষের মুখে পড়ে নিজের একাধিক পোস্টের মন্তব্য সেকশন বন্ধ রেখেছেন অভিনেত্রী।

আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শারমিন শেহগালকে দেখে হতাশ হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়া খুললেই তা দেখা যাচ্ছে। একজন লিখেছেন, ‘এইমাত্র হীরামান্ডি দেখে উঠলাম। শারমিন শেহগাল খুব বেশি স্ক্রিন সময় পেয়েছিলেন অস্বাভাবিক অভিনয় দক্ষতার জন্য। কিন্তু কথা হলো, ও অভিনয় জানেই না! অভিব্যক্তির অভাব, বাচনভঙ্গিতে সমস্যা, পুরো অভিজ্ঞতাকে নষ্ট করে দিয়েছে।’ অপর এক নেটিজেন লেখেন, ‘আমার সত্যিই ওকে আলম হিসেবে পছন্দ হয়নি।

শারমিন শেহগালকেউ কেউ নেপোটিজম বিতর্ক নিয়ে সরব হয়েছেন। নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বক্স। কারও মন্তব্য, ‘অভিব্যক্তিহীন ভাগনিকে কাস্ট করেছেন। ওকে স্ক্রিনে দেখে ঘুম পেয়ে যাচ্ছিল।’ যদিও ছবিতে প্রশংসিত হয়েছে অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, সানজিদা শেখের অভিনয়।

সঞ্জয় লিলা বানসালির সঙ্গে শারমিন শেহগালউল্লেখ্য, শারমিন সঞ্জয় লিলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ (২০১৩), ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫) এবং ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (২০২২) ছবিতে ক্যামেরার পেছনে কাজ করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত স্পোর্টস বায়োপিক, ‘মেরি কম’-এর সহকারী পরিচালকও ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলারের রণতরিতে ৩০ ঘণ্টা ধরে আগুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত