লম্বা বিরতির পর ফের কাজে ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ‘লাহোর ১৯৪৭’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী। সদ্যই শেষ করেছেন সিনেমাটির শুটিং। শুটিং শেষ হতেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে জানালেন এটা তাঁর ক্যারিয়ারের সব থেকে কঠিনতম সময়। ধন্যবাদ জানালেন আমির খান, সানি দেওলদের।
এদিন প্রীতি জিনতা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে শুরুতেই দেখা যাচ্ছে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার চিত্রনাট্যের ঝলক। তার পরই ফুটে ওঠে এই সিনেমার শুটিং শেষ হওয়ার পর কেক কাটার মুহূর্তের ছবি। এদিন অভিনেত্রীকে সিনেমাটির পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে একটি ফুলের তোড়াও দেখা গেছে।
এই ভিডিও পোস্ট করার পাশাপাশি একটি আবেগঘন পোস্টও লেখেন প্রীতি। তিনি তাঁর পোস্টে এদিন লিখেছেন, ‘শেষ হলো লাহোর ১৯৪৭ সিনেমার শুটিং। আমি সিনেমার পুরো কাস্ট এবং ক্রুর কাছে কৃতজ্ঞ, এত দুর্দান্ত একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমি আশা করব আপনাদের সবার সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটি আপনারা বেশ উপভোগ করবেন, ঠিক যতটা আমরা বানাতে গিয়ে করেছি। এটা আমার করা সব থেকে কঠিনতম সিনেমা।’
তিনি এদিন আরও লিখেছেন, ‘সবার কঠোর পরিশ্রমের জন্য একেবারে ফুল মার্কস। রাজজি, আমির, সানি, শাবানাজি, সন্তোষ শিভান, এ আর রহমানকে আমার মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
‘লাহোর ১৯৪৭’-এর পর আবারও প্রীতি জিনতাকে বড় পর্দায় দেখা যাবে। এতে তাঁকে সানি দেওলের বিপরীতে দেখা যাবে। আমির খানের প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে এর ঘোষণা এসেছিল। এখানে সানি, প্রীতি ছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন শাবানা আজমি, আলি ফজল, করণ দেওল প্রমুখ।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৭ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৭ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৭ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে