বলিউডের লোকজনের ভালোবাসাকে নকল ও লোক দেখানো বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সানি দেওল। সম্প্রতি ‘গদর-২’ নিয়ে এক সাক্ষাৎকার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সাক্ষাৎকারে সানি দেওল বলেন, ‘বলিউডে সবাই এসে আপনাকে জড়িয়ে ধরবে এবং আপনার সঙ্গে এমনভাবে কথা বলবে, এমন ভাব করবে যেন ওরা আপনাকে ভীষণ ভালোবাসেন, তবে সে সবই ভুয়ো, নকল। বলিউডে অনেক লোক আমাকে পাজি বলেন, আমি বলি দয়া করে আমাকে পাজি বলবেন না কারণ আপনি পাজির অর্থ বোঝেন না। বড় ভাইয়ের প্রতি আলাদা ধরনের শ্রদ্ধা থাকে।’
সানি আরও বলেন, ‘এখানে (বলিউডে) অনেক কিছু আছে বা চলছে, তা হয়তো চলতেই থাকবে, কারণ ওরা আসলে ব্যক্তিগত জীবনে ভালো অভিনেতা, পর্দার জন্য ভালো অভিনেতা নয়।’
বলিউড নিয়ে কথা বলতে গিয়ে ভাই ববি দেওলের শুরুর সময়ের প্রসঙ্গ টানেন সানি। বলেন, ‘১৯৯০ সালে আমি আমার ভাই ববির ব্যাপারে অনেক প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম, তবে কোনো একটা কারণ দেখিয়ে কেউ কাজ করতে চাইছিল না। এমনকি তখন আমাদের সঙ্গে কেউ হাত মেলাতেও রাজি ছিল না।’
সানি দেওল আরও জানিয়েছেন তিনি ক্যারিয়ারে শুরুর দিকে কিছু পরিচালকের সঙ্গে কাজ করেছেন, যাঁরা বলিউডের কোনো গোত্রের অংশ নন। রাহুল রাওয়াল, জেপি দত্তের মতো পরিচালকের নাম নেন সানি দেওল। তিনি এই পরিচালকদের প্রসঙ্গে বলেন, ‘এই পরিচালকদের মধ্যে ‘‘আবেগ, আন্তরিকতা ও সততা’’ ছিল।’
প্রসঙ্গত, ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা গদর-২।
২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৮ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৮ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৯ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে