
বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রনৌত আবার আইনি জটিলতায়। এবার আর কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়—সোজা আদালতের চিঠি নিয়ে হাজির হতে হবে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনাকে।
বিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।
এই মন্তব্যের জেরে মহিন্দর কৌর ক্ষুব্ধ হন এবং কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন। ২০২২ সালে কঙ্গনার নামে সমন জারি করা হয়। কিন্তু অভিনেত্রী তখন আদালতের কাছে এই অভিযোগ তুলে নেওয়ার জন্য আবেদন করেন।
তবে আজ শুক্রবার (১ আগস্ট) পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট কঙ্গনার সেই আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অভিযোগ খণ্ডনযোগ্য নয়। এর ফলে কঙ্গনাকে এখন পাঞ্জাবের স্থানীয় আদালতে হাজির হতে হবে।
এই মুহূর্তে কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচিত বিজেপি সাংসদ। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনীতির বাস্তবতা যেন তাঁর কল্পনার রাজনীতির সঙ্গে মেলে না। তাঁর মতে, রাজনীতির ধুলো যেন রঙিন দুনিয়ায় ফাটল ধরাচ্ছে।
তাহলে কি এটাই বিজেপির ‘ফায়ার ব্র্যান্ড ফেস’ কঙ্গনার রাজনীতির ‘রিয়েলিটি চেক’? সিনেমার মতোই কি তাঁর রাজনৈতিক সফরেরও ইন্টারভ্যাল এসে গেল? একদিকে কোর্টের মামলায় জর্জরিত, অন্যদিকে রাজনীতিতে অনীহা—‘ধাকড়’ অভিনেত্রীর বাস্তব জীবন যেন এখন চিত্রনাট্য থেকেও বেশি নাটকীয়!

সিসেমি স্ট্রিটের লাল রঙের পুতুল এলমোর ‘আসসালামু আলাইকুম’ বলা নিয়ে যখন ইন্টারনেটে বিতর্কের ঝড় বইছে, ঠিক তখনই হলিউডের প্রখ্যাত অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে এক সাক্ষাৎকারে মুসলিম ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ শব্দ ‘ইনশা আল্লাহ’ ব্যবহার করে সবাইকে চমকে দিলেন!
৭ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের মতো সংরক্ষিত নারী আসনেও শূন্য হাতে ফিরলেন শোবিজ তারকারা। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। ৩৬ জনের তালিকায় নেই কোনো তারকার নাম।
১৪ ঘণ্টা আগে
সুপারহিরো সিনেমার জগতে নতুন চমক। আলোচিত সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সেই দাপুটে টাইউইন ল্যানিস্টারকে এবার দেখা যাবে গথাম সিটিতে। তৈরি হচ্ছে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার সিকুয়েল। রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই।
১৪ ঘণ্টা আগে
নমিতা থাপার মূলত ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। এমকিওর ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি। তবে দর্শকদের কাছে নমিতা বেশি পরিচিত শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক হিসেবে। সনি টিভিতে প্রচারিত এই রিয়েলিটি শোর পাঁচটি সিজনেই পাওয়া গেছে তাঁকে।
১৫ ঘণ্টা আগে