রাজধানীর বনানীতে বলিউড অভিনেতা সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় এসেছিলেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল খান। একই উদ্দেশ্যে এবার ঢাকা ও চট্টগ্রামে আসছেন তাঁর আরেক ভাই অভিনেতা আরবাজ খান।
‘বিইং হিউম্যান’ এর পক্ষে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে বলিউড সুপারস্টার সালমান খানের মালিকানাধীন পোশাকের ব্র্যান্ড ‘বিইং হিউম্যান ক্লথিং’-এর আরও দু’টি আউটলেট চালু হচ্ছে। জনপ্রিয় ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আরবাজ খান আগামী শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ১৬ নম্বর রোডের (পুরান-২৭) ৩৬ নম্বর বাড়িতে দ্বিতীয় আউটলেটটির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার ভাগনে অয়ন অগ্নিহোত্রী এবং ‘বিইং হিউম্যান’ ক্লথিংয়ের চিফ অপারেটিং অফিসার ভিভেক সান্দোয়ার।
আর তৃতীয় আউটলেটটি আগামী ৯ এপ্রিল চট্টগ্রামের খুলশীতে জাকির হোসেন রোডের রহিম প্লাজা দে সিপিডিএল-এর লেবেল-২, ৫ -এ উদ্বোধন করা হবে বলে জানানো হয়।
গত বছরের ১৪ সেপ্টেম্বর বনানীতে প্রথম আউটলেট চালুর মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করেছিল ব্র্যান্ড ‘বিইং হিউম্যান ক্লথিং’। উদ্বোধন উপলক্ষে ধানমন্ডি আউটলেটে প্রথম ২৫ জন ক্রেতাকে সালমান খানের ব্রেসলেট এবং চট্টগ্রামে প্রথম ২৫ জনকে এই সুপারস্টারের সাইন করা ক্যাপ উপহার দেওয়া হবে। ধানমন্ডিতে উদ্বোধনী অনুষ্ঠানে আরবাজ খান ছাড়াও বিশিষ্ট ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা উপস্থিত থাকবেন।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৯ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২১ ঘণ্টা আগে