গত ২০ মে মুক্তি পায় বলিউডের রহস্য-রোমাঞ্চে ভরপুর ‘ভুলভুলাইয়া’র সিক্যুয়াল ‘ভুল ভুলাইয়া টু’। মুক্তির দিন থেকেই বেশ ভালো ব্যবসা করছে এই ছবি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, মুক্তির পর চার দিনে ছবিটির বক্স অফিস সংগ্রহ ৬৬ কোটি রুপির বেশি। কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, টাবু, রাজপাল যাদবের ছবিটিকে দর্শক যে সাদরে গ্রহণ করেছে, তার সুস্পষ্ট লক্ষণ এটি।
কার্তিকের ‘ভুলভুলাইয়া টু’ প্রথম সপ্তাহ শেষ করতে পারে ৯০ কোটি রুপি দিয়ে। এর মানে দাঁড়ায়, ১০০ কোটির ক্লাবে শিগগিরই পৌঁছাবে ছবিটি। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, অনীস বাজমী পরিচালিত এই সিনেমা ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে এবং মোট সংগ্রহ হতে পারে প্রায় ১৭৫ কোটি রুপি।
বক্স অফিস বিশ্লেষক তারাণ আদর্শ জানিয়েছেন, চার দিনেই ৬৬ কোটি রুপির বেশি আয় করল ‘ভুলভুলাইয়া টু’। সপ্তাহান্তে নিশ্চিত ৯০ কোটির বেশি সংগ্রহ করবে সিনেমাটি।
আন্তর্জাতিক বাজারেও ভালো সংগ্রহ কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘ভুলভুলাইয়া টু’র। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশে ভালো করছে সিনেমাটি।
ভুলভুলাইয়া টু সম্পর্কিত পড়ুন:

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৭ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৭ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৭ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে