
পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র উৎসব শেষ হলো গত রোববার। ছয় দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিনে সর্বোচ্চ সম্মাননা ‘হীরালাল সেন পদক’ জিতেছে তরুণ নির্মাতা মনিরুল হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। একই সঙ্গে সিনেমাটি সেরা চিত্রনাট্যের পুরস্কারও পেয়েছে। অন্যদিকে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ পেয়েছে চারটি পুরস্কার।
বাংলাদেশের সমসাময়িক বিশ্ববিদ্যালয় হল কালচার ও ছাত্ররাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল। অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, মেহেদী হাসান সোহানসহ অনেকে।
পুরস্কার পাওয়ার পর নির্মাতা মনিরুল হক বলেন, ‘এটি কেবল ছাত্ররাজনীতির গল্প নয়। এমন এক সমাজের গল্প এতে দেখানো হয়েছে, যেখানে তরুণদের স্বপ্ন দেখতে শেখানো হয়, আবার সেই স্বপ্নকে ক্ষমতার কাছে বাজি রাখতেও বাধ্য করা হয়। আমাদের সিনেমায় চরিত্রদের কোনো নাম নেই, কারণ এখানে পরিচয় শর্তসাপেক্ষ—একজন মানুষ পরিচিত হয় কেবল তার রাজনৈতিক পজিশন দিয়ে।’
সর্বোচ্চ পুরস্কার না পেলেও আমার ভাষার চলচ্চিত্র উৎসবে ছিল তানিম নূরের ‘উৎসব’-এর জয়জয়কার। সেরা নির্মাতা, চিত্রগ্রহণ, সম্পাদনা ও শব্দশৈলী—এই চার বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।
৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে শুরু হওয়া আমার ভাষার চলচ্চিত্র উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে প্রদর্শিত হয় ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সমাপনী সন্ধ্যায় নির্মাতা মনিরুল হকের হাতে হীরালাল সেন পদক তুলে দেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ডক ল্যাবের পরিচালক তারেক আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর অধ্যাপক হাবিবা রহমান।

প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে এই অভিনেত্রীকে নিয়ে সৈয়দ আর ইমন বানিয়েছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের সিনেমা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন নির্মাতা। তবে কোনো দেশেই হলমালিকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি তিনি।
৬ ঘণ্টা আগে
এ বছর প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির সংখ্যা অনেক কম। বছরের প্রথম ছয় সপ্তাহে আলোর মুখ দেখেছে মাত্র দুটি সিনেমা। বিদেশি সিনেমার অবস্থাও নাজুক, জানুয়ারিতে শুধু মুক্তি পেয়েছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরার অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৬ ঘণ্টা আগে
প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার রেশ এখনো কাটেনি। তার মধ্যেই আবার শোনা গেল অরিজিৎ সিংয়ের কণ্ঠ। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গত রোববার রাতে ছিল সেতারবাদক আনুশকা শঙ্করের অনুষ্ঠান। পারফরম্যান্সের একপর্যায়ে হঠাৎ সবাইকে চমকে দিয়ে আনুশকা ঘোষণা দেন, মঞ্চে উঠবেন অরিজিৎ।
৭ ঘণ্টা আগে
‘মাস্টার’ নিয়ে নেদারল্যান্ডসের ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরের শুরু থেকেই উপস্থিত ছিলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত ও তিন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান। উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ছিলেন তাঁরা। আজ দেশে ফেরার কথা তাঁদের।
১ দিন আগে