
২০২২ সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মির্জা সাখওয়াৎ হোসেন পরিচালিত সিনেমা ‘ভাঙন’। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ফজলুর রহমান বাবু। ২০২৪ সালের ডিসেম্বরে অভি কথাচিত্র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় সিনেমাটি। ভাঙন এবার আসছে ওটিটিতে।
৫ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তিপাবে ভাঙন। গতকাল ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে ভাঙনের মুক্তির তারিখ জানায় আইস্ক্রিন। রাজধানীর এক বস্তিতে বসবাস করা ভাসমান মানুষদের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ভাঙন।
ভাঙন সিনেমায় মৌসুমী অভিনয় করেছেন জুলি নামের চরিত্রে। রেলস্টেশনে চুড়ি-ফিতা বিক্রি করে সে। ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন মোহন গাইন নামে। সে পেশায় বংশীবাদক। ঘর-সংসারহীন মোহন থাকে রেলস্টেশনে। একসময় চুড়িওয়ালি জুলির (মৌসুমী) প্রেমে পড়ে। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে। জুলিও তাকে আপনজন ভেবে নেয়। তার কাছে নিজের ফেলে আসা জীবনের গল্প বলে। মৌসুমী ও বাবু ছাড়াও ভাঙনে পকেটমার চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়।
মাইকেল জ্যাকসনের বায়োপিক পরিচালনা করছেন অ্যান্টনি ফুকো। মাইকেলের চরিত্রে অভিনয় করছেন তাঁর ভাইপো জাফর জ্যাকসন। এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। থাকবে তাঁর বিখ্যাত কিছু পারফরম্যান্সও।
২ ঘণ্টা আগে
শিশুতোষ গল্পে নির্মিত মোহাম্মদ নূরুজ্জামানের প্রথম সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এরপর এই নির্মাতা বানিয়েছেন ‘মাস্তুল’। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কয়েকটি উৎসবে সিনেমাটি প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য গত বছর ছাড়পত্র পেয়েছে।
৪ ঘণ্টা আগে
দুই বছরের বেশি সময়ের বিরতি কাটিয়ে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী। এস এম কাইয়ুমের ‘অন্তর্বর্তী’ সিনেমার একটি গানে ভয়েস দেন তিনি। দেড় বছর পর একই সিনেমার আরও একটি গানের রেকর্ডিং করলেন ফাহমিদা নবী। এতে তাঁর সহশিল্পী ইমরান মাহমুদুল।
৮ ঘণ্টা আগে
সিনেমায় আর গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ সিং। তাঁর এ ঘোষণায় ভক্তরা তো বটেই, বিস্মিত হয়েছে গোটা ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি। আমির খানের বেশ কিছু সিনেমায় গান গেয়েছেন অরিজিৎ সিং। তাঁর অন্যতম পছন্দের শিল্পীও তিনি। গতকাল হঠাৎ অরিজিতের বাড়িতে হাজির হন আমির খান।
৮ ঘণ্টা আগে