
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
একে অপরকে না দেখে শুধু চিঠির অনুভূতির ওপর ভর করে গভীর প্রেমে পড়ে যায় অজিত ও দীপা। এমন এক অদেখা প্রেমের গল্পে ১৯৯৮ সালে বাসুদেব চ্যাটার্জি নির্মাণ করেছিলেন ‘হঠাৎ বৃষ্টি’। মুক্তির ২৮ বছর পর নতুন করে তৈরি হয়েছে হঠাৎ বৃষ্টি। নতুন নাম দেওয়া হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের। বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকদের। এবারও কেন্দ্রীয় দুই চরিত্রে বেছে নেওয়া হয়েছে নতুন দুই অভিনয়শিল্পীকে। ফেরদৌস অভিনীত চরিত্রটিতে অভিনয় করেছেন আরিয়ান আর প্রিয়াঙ্কা ত্রিবেদী অভিনীত চরিত্রে রাদিফা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, মৌ খান, ঝুনা চৌধুরী প্রমুখ। এবার সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।
হরর সিনেমা ঘরানায় আলোচিত নাম ‘রেসিডেন্ট ইভিল’। জাপানি ভিডিও গেম প্রোডাকশন হাউস ক্যাপকমের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’ অবলম্বনে প্রায় দুই যুগ আগে এই সিরিজ শুরু হয় হলিউডে। পাঁচ বছর পর আজ মুক্তি পাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। এটি সামগ্রিক সিরিজের অষ্টম সিনেমা।
নতুন সিনেমাটি আগের রেসিডেন্ট ইভিল সিনেমাগুলোর সরাসরি সিকুয়েল নয়; বরং ভিডিও গেমের আবহ ও সারভাইভাল হরর ধারণাকে নতুনভাবে তুলে ধরা একটি রিবুট গল্প। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ব্রায়ান একজন মেডিকেল কুরিয়ার। একটি সাধারণ ডেলিভারি করতে গিয়ে সে এমন এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে, যেখানে একটি প্রাণঘাতী সংক্রমণ ও দানবীয় প্রাণীদের কারণে রাতারাতি পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে।
জ্যাক ক্রেগার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি, কলি রেইস, পল ওয়াল্টার প্রমুখ।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১ দিন আগে
একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আলম আরা মিনু। গতকাল প্রকাশিত হয়েছে ‘কৃষ্ণ কালা’ শিরোনামের একটি গান। চলতি মাসেই প্রকাশ করা হবে তাঁর গাওয়া আরও বেশ কয়েকটি মৌলিক গান। ডিপি মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করা হয়েছে কৃষ্ণ কালা গানটি। লিখেছেন ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল।
১ দিন আগে