
২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঘোষণা দিল কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ-চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
গতকার রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সন্মেলনে আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের লোগো উন্মোচন করেন সংগীত তারকা বেবী নাজনীন ও একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে। বরাবরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংগঠনের প্রধান উপদেষ্টা তামিম হাসান। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক এম এস রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ও একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শ্রাবণ্য তৌহিদা।
জানা গেছে, বরাবরের মতো এবারও সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন মিডিয়ার বর্ষসেরা তারকারা মনোনীত এবং চূড়ান্ত পুরস্কারের জন্য নির্বাচিত হবেন। একই সঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত তারকাদের পরিবেশনা।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
৩ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
৯ ঘণ্টা আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
৯ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
৯ ঘণ্টা আগে