এ সপ্তাহের সিনেমা

অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে। সেই আবেগঘন সময়ে সালমান শাহকে ঘিরে উন্মাদনা এবং এক অন্ধ ভক্তের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’। সালমান শাহকে শ্রদ্ধা জানিয়ে লাভ ৯৬ সিনেমা বানিয়েছেন ইভান মল্লিক। আজ দেশের ২০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
নির্মাতা ইভান মল্লিক বলেন, ‘আমি যখন প্রাইমারিতে পড়ি, সে সময় প্রথম প্রেক্ষাগৃহে সালমান শাহর সিনেমা দেখি। ১৯৯৬ সালে যখন টিভিতে সালমান শাহর মৃত্যুর সংবাদ পাই, সেই বয়সেই আমি খবরটা নিতে পারিনি। নানা দিক থেকে শুনেছি, সালমানের মৃত্যুর খবর শুনে কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছে। খবরগুলো আমাকে ভীষণভাবে নাড়া দেয়। বয়স যত বেড়েছে, সালমান শাহ আমার আরও প্রিয় হয়ে উঠেছেন। ২০০৮ সালে সিদ্ধান্ত নিই, সালমানভক্তদের উৎসর্গ করে সিনেমা বানাব। আমার বিশ্বাস, নব্বইয়ের দশকের মানুষেরা এই সিনেমার গল্পের সঙ্গে সহজেই কানেক্ট করতে পারবেন।’
লাভ ৯৬ সিনেমায় জুটি বেঁধেছেন আরিয়ান খান ও পূর্ণতা। দুজনের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এতে আরিয়ান ও পূর্ণতা অভিনীত চরিত্রের নাম খসরু ও দুলি। নির্মাতা জানান, সালমান শাহ ও শাবনূর অভিনীত শিবলী সাদিকের ‘আনন্দ অশ্রু’ সিনেমা থেকে এই নাম দুটি নিয়েছেন তিনি।
আরিয়ান ও পূর্ণতা ছাড়া লাভ ৯৬ সিনেমায় আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা, সীমান্ত খন্দকার প্রমুখ।

আজ ৪ সেপ্টেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন। কীভাবে কাটাবেন তিনি আজকের দিনটি, কেমন কাটত আগের জন্মদিন—এসব বিষয় নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এই সুবাদে জানা গেল তাঁর নতুন গানের খবর। আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি, সেটিও জানালেন। সাবিনা ইয়াসমীনের সঙ্গে কথা বলেছেন এম এস রানা
১ ঘণ্টা আগে
বাংলাদেশের চলচ্চিত্রজগতের এক উজ্জ্বল তারকা বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজ প্রয়াত এই শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে গতকাল বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদান করা হয়।
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে
প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ ও কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মিউজিক পরিবেশনা প্রতিষ্ঠান পি টিউনের স্বত্বাধিকারী পরাগ কুমার বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছেন গীতিকার, প্রযোজক, প্রকাশক ও বিডি ২৯ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী জসিম উদ্দিন আকাশ।
১২ ঘণ্টা আগে