ডায়েরি লিখতে ভালোবাসেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা লিখে রাখেন ডায়েরিতে। ডায়েরির সেই লেখাগুলো নিয়ে বই প্রকাশ করছেন তিনি। একুশে বইমেলায় প্রকাশ পাবে ‘ফাহমিদা নবীর ডায়েরি’ নামের বইটি। শব্দশিল্প প্রকাশনী থেকে বইটি বের হচ্ছে।
নিজের লেখা প্রথম বইয়ের খবর জানিয়ে ফেসবুকে ফাহমিদা নবী লেখেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গী, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। ফেসবুক পেজে ফাহমিদা নবীস ডায়েরিতে নিয়মিত লিখি। অনেকেরই চাওয়া, আমার লেখাগুলোর একটি বই হোক। তাদের চাওয়া পূরণ করতেই এই বই।’

লেখালেখি প্রসঙ্গে ফাহমিদা নবী লেখেন, ‘গানের গভীরতায় জীবনবোধ, আর চারপাশের যাপিত জীবন—কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি তা-ই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। দর্শন নিয়ে পড়েছিলাম বলেই জীবনের দর্শনে নিজেকে চেনা, জানা, বোঝার নানা দিক আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। অল্পের গল্প আর সেই সঙ্গে নিজের উপলব্ধি ব্যাখ্যার মাধ্যমে নিজেও যেমন সহজ হতে চেষ্টা করি, তেমনি চাই মানুষও সহজ হোক আপন উপলব্ধিতে। বাঁচতে শিখুক ভালোবাসায়। জীবনকে জয় করুক সাহসী বিশ্বাসের মর্যাদায়।’

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। সোলস ব্যান্ডের কণ্ঠশিল্পী ছিলেন তিনি, এককভাবেও গেয়েছেন অসংখ্য গান, প্লেব্যাক করেছেন সিনেমার গানে। অনেক দিন পর আবারও গান নিয়ে আসছেন তপন চৌধুরী। তবে কণ্ঠশিল্পী নয়, সুরকার হিসেবে। সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপের জন্য একটি গানের সুর করেছেন তপন চৌধুরী। গানটি লিখেছেন
২ ঘণ্টা আগে
শাহরুখ খানকে নিয়ে ২০২৩ সালে ‘ডানকি’ বানানোর পর থেকে কৌতূহল ছিল, রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট কী হবে! মাঝে শোনা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল বানাতে চলেছেন তিনি। ‘মুন্না ভাই’-এর তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা করছেন, এমন খবরও এসেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন...
৩ ঘণ্টা আগে
কোভিডের সময়েই লম্বা একটা বিরতি নেন শাকিব খান। চলে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২২ সালে দেশে ফেরেন। সেই থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এখনো ধরে রেখেছেন শীর্ষস্থান। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, লুক ও অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই সিনেমার এই নায়ক।
৩ ঘণ্টা আগে
গাজা ইস্যুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের সদস্যদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
১৮ ঘণ্টা আগে