
সিনেমার নাম ‘সু ফ্রম সো’। কন্নড় ভাষায় নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২৫ জুলাই। হরর আর কমেডির মিশেলে নির্মিত সিনেমাটি মুক্তির পরই ঝড় তুলেছে কর্নাটকের প্রেক্ষাগৃহে। ধীরে ধীরে ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ছে সু ফ্রম সো। মাত্র ৪ কোটি রুপি বাজেটে তৈরি সিনেমাটি ১২ দিনে আয় করেছে ৫০ কোটির বেশি। অর্জন করেছে এ বছরের সবচেয়ে ব্যবসাসফল ভারতীয় সিনেমার খেতাব।
সু ফ্রম সো বানিয়েছেন জেপি থুমিনাড। নির্মাতার প্রথম সিনেমা এটি। অশোকা নামের একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। মার্লুর নামে উপকূলীয় এক গ্রামের গল্প সু ফ্রম সো। গ্রামের মানুষের প্রতিদিনকার জীবনযাপনের চিত্র কমেডির মোড়কে তুলে এনেছেন নির্মাতা। একদিন গুজব ছড়ায়, অশোককে ভূতে ধরেছে। সুলোচনা নামের সেই ভূতের ভয়ে আতঙ্কে দিন কাটাতে থাকে গ্রামের অধিবাসীরা।
নির্মাতা জানিয়েছেন, বাস্তবজীবন থেকে অনুপ্রাণিত হয়ে সু ফ্রম সোর গল্প লিখেছেন তিনি। তিনি গ্রামেই বড় হয়েছেন। গ্রামের মানুষদের সেই সাধারণ জীবনযাপনের গল্প তুলে এনেছেন নিজের প্রথম সিনেমায়। এর চিত্রনাট্য লিখতে অনেকটা সময় ব্যয় করেছেন। যখনই নতুন আইডিয়া এসেছে, সংশোধন করেছেন। এভাবে মোট ২৬বার চিত্রনাট্য লেখার পর শুটিং করেছেন নির্মাতা।
সু ফ্রম সো মুক্তি দেওয়া হয়েছিল তেমন কোনো প্রচার ছাড়াই। তবে গল্প আর অভিনয়ের জোরে মুখে মুখে ছড়িয়ে গেছে সিনেমাটির নাম। ভৈতিক বিষয়বস্তু, সোশ্যাল মেসেজ, সঙ্গে সাধারণ মানুষের আটপৌরে জীবন— সব মিলিয়ে সিনেমাটি যারাই দেখেছেন, নিজেরা তো উপভোগ করেছেনই, অন্যদের কাছেও পৌঁছে দিয়েছেন সু ফ্রম সোর খবর।

ফলে প্রথম দিন ৭৮ লাখ ব্যবসা করার পর দ্বিতীয় দিনই সেটা বেড়ে দাঁড়ায় ২ কোটি ১৭ লাখ। তৃতীয় দিন সাড়ে ৩ কোটি ব্যবসা করে। এভাবে ধীরে ধীরে প্রতিদিনই বেড়েছে দর্শক সংখ্যা। কর্নাটকে মুক্তির পাঁচ দিন পর কেরালায় মুক্তি পেয়েছে সু ফ্রম সোর মালয়ালম ভার্সন। হায়দরাবাদে তেলুগু ভার্সন মুক্তি পেয়েছে আজ। বিদেশের বাজারেও আজ থেকে চলছে সিনেমাটি।
সু ফ্রম সো প্রযোজনা করেছেন রাজ বি শেঠি। তিনি বলেন, ‘প্রথম দিন বেঙ্গালুরুতে আমরা ৭০টি শো পেয়েছিলাম। পরিবেশকরা আমাকে আগেই সতর্ক করেছিল, অনেক বড় বড় সিনেমা আছে, ২৫ জুলাই তুমি এটা মুক্তি দিও না। আমার ইচ্ছা ছিল, ১ আগস্ট মুক্তি দেওয়ার। কিন্তু এক সপ্তাহ আগে থেকে যদি কিছু হলে শো চলে, তাহলে কিছু লোক দেখবে, তাদের মাধ্যমে অন্যদের কাছেও ছড়িয়ে যাবে। এটাই ছিল আমার আইডিয়া। কিন্তু সিনেমাটি এত দ্রুত ছড়িয়েছে যে, প্রথম দিন ছিল ৭০টি শো, দ্বিতীয় দিন বেড়ে দাঁড়ায় ১৮০টি, তৃতীয় দিনে ৩৪০টি শো পাই আমরা। এখন বেঙ্গালুরুতে ৬৭০টি শো চলছে, বেঙ্গালুরুতে এখন সু ফ্রম সোই সবচেয়ে বড় সিনেমা।’

প্রযোজক ও অভিনেতা রাজ বি শেঠি জানিয়েছেন, এরইমধ্যে সিনেমাটির হিন্দি রিমেকের প্রস্তাব পেয়েছেন তাঁরা। তবে সু ফ্রম সো যেহেতু কর্নাটকের প্রত্যন্ত অঞ্চলের সিনেমা, যেখানে নিজস্ব সংস্কৃতি উঠে এসেছে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে, এটি কীভাবে হিন্দিতে করা সম্ভব—সেটা নিয়েও ভাবছেন তিনি।

‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হলো টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের। সিনেমা মুক্তির আগেই সুস্মিতা জানিয়েছিলেন, ঈদের সময় দর্শকের সঙ্গে নিজের প্রথম ঢালিউড সিনেমা উপভোগ করতে চান। প্রথম দিন না পারলেও ঈদের তৃতীয় দিন দর্শকের সঙ্গে রাক্ষস দেখলেন সুস্মিতা।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সেখান থেকেই সংগীতচর্চা করে যাচ্ছেন তিনি। এই রোজার ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন দুটি নতুন গান ‘বন্ধু কেউ নয়’ এবং ‘তুমি কৃষক ভালো না’। বন্ধু কেউ নয় শিরোনামের গানটি প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন এস আই টুটুল।
১ দিন আগে
গতকাল রোববার ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ অভিনেত্রীর এমন পোস্টের পর থেকে ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তানিয়া। অস্ত্রোপচার শেষে আজ রাতে দেশে ফিরবেন অভিনেত্রী।
১ দিন আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে ‘প্রেশার কুকার’ মুক্তি দিয়েছেন রাফী। এবারও ঈদের প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে তাঁর পরিচালিত সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক।
১ দিন আগে