
রাজধানীর গুলশান-২-এর স্পর্ধা অ্যাটেলিয়ারে চারটি নতুন নাটকের প্রদর্শনীর আয়োজন করেছে স্পর্ধা একাডেমি অব পারফর্মিং আর্টস। চারটি নাটক প্রযোজনার মধ্য দিয়ে নির্দেশনায় অভিষেক হচ্ছে চারজন নবীন থিয়েটার পরিচালকের। নির্দেশক চারজন হলেন আহমেদ অপু, ফারিহা জান্নাত মিম, অনিরুদ্ধ অনু ও শাহানাজ পারভীন জোনাকি। প্রযোজনা চারটি হলো ‘কাঁটায় কাঁটায়’, ‘ক্যামেরা কাউকে ভালোবাসে না’, ‘শব্দ, শব্দ, শব্দ’ এবং ‘চাকরিপ্রার্থী’।
গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে নাটক চারটির প্রদর্শনী। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়িত হয়েছে হ্যারল্ড পিন্টারের ‘প্রিসাইসলি’ অবলম্বনে আহমেদ অপু নির্দশিত কাঁটায় কাঁটায়। রাত সাড়ে ৮টায় মঞ্চায়িত হয়েছে ডালিয়া তাহারের ‘ক্যামেরা ডাজন্ট লাভ এনিওয়ান’ অবলম্বনে ফারিহা জান্নাত মিম নির্দেশিত ক্যামেরা কাউকে ভালোবাসে না। আজ সন্ধ্যা ৬টায় মঞ্চায়িত হবে ডেভিড আইভসের ‘ওয়ার্ডস ওয়ার্ডস ওয়ার্ডস’ অবলম্বনে অনিরুদ্ধ অনু নির্দেশিত শব্দ, শব্দ, শব্দ এবং সাড়ে ৮টায় হ্যারল্ড পিন্টারের ‘অ্যাপ্লিকেন্ট’ অবলম্বনে রচিত শাহানাজ পারভীন জোনাকি নির্দেশিত চাকরিপ্রার্থী।
স্পর্ধা একাডেমি ছয় ধাপের একটি নির্দেশনা কোর্সের আয়োজন করেছিল। কোর্সটি পরিচালনা করেছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। কোর্সের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষার্থী আলাদা করে একটি নাটক বেছে নিয়ে, নিজের ভাবনায় নির্দেশনা দিয়েছেন। এই আয়োজনে নতুন প্রজন্মের পরিচালকদের ভাবনা, দৃষ্টিভঙ্গি ও কাজ দেখার সুযোগ থাকবে বলে মনে করছে স্পর্ধা। প্রতিটি নাটকের দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০ মিনিট।

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
৮ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
৮ ঘণ্টা আগে
নাট্যদল আপস্টেজের প্রথম প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’। ২০১৯ সালের ১৯ জুলাই প্রথম মঞ্চে আসে নাটকটি। সবশেষ মঞ্চায়ন হয়েছিল ২০২০ সালে। ছয় বছর পর রাত ভ’রে বৃষ্টি আবার মঞ্চে ফিরছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী দেখা যাবে।
৮ ঘণ্টা আগে