
অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা রবার্ট ডুভল ৯৫ বছর বয়সে মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) ভার্জিনিয়ার মিডলবার্গে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী লুসিয়ানা পেদ্রাজার পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবরটি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সিএনএন জানিয়েছে, ছয় দশকের দীর্ঘ অভিনয় জীবনে রবার্ট ডুভল হলিউডের অন্যতম প্রভাবশালী ও শক্তিশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৩১ সালে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্ম নেওয়া ডুভল অভিনয় শুরুর আগে সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। পরে নিউইয়র্কে সানফোর্ড মেজনারের কাছে অভিনয় শেখেন। সেখানে তাঁর সহপাঠী ও রুমমেট ছিলেন ডাস্টিন হফম্যান এবং জিন হ্যাকম্যানের মতো তারকারা।
ডুভলের সবচেয়ে স্মরণীয় কাজগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সিস ফোর্ড কপোলা পরিচালিত সিনেমা ‘দ্য গডফাদার’। এই ছবিতে কর্লিওন পরিবারের বিশ্বস্ত উপদেষ্টা ‘টম হ্যাগেন’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন। ১৯৮৩ সালে ‘টেন্ডার মার্সিস’ ছবিতে একজন কান্ট্রি সিঙ্গারের চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার অস্কার লাভ করেন।
তাঁর অভিনীত অন্যান্য কালজয়ী চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো—অ্যাপোক্যালিপস নাউ, টু কিল আ মকিংবার্ড, দ্য গ্রেট সান্তিনি, লোনসাম ডাভ টেলিভিশন মিনিসিরিজ বিশেষভাবে উল্লেখযোগ্য।
ডুভল শুধু অভিনেতাই ছিলেন না। তিনি ‘দ্য অ্যাপোস্টল’ এবং ‘অ্যাসাসিনেশন ট্যাঙ্গো’-এর মতো চলচ্চিত্র পরিচালনাও করেছেন। ১৯৯০ সালে ‘দ্য গডফাদার পার্ট থ্রি’-তে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু পারিশ্রমিকের বৈষম্যের কারণে। বিষয়টিকে তিনি ‘নীতির প্রশ্ন’ হিসেবে অভিহিত করেছিলেন।
রাজনৈতিকভাবে ডুভল রিপাবলিকান পার্টির সমর্থক ছিলেন এবং ২০০৪ সালে তাঁকে ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ প্রদান করা হয়।
তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে না। বরং তাঁর স্মৃতিকে সম্মান জানাতে ভক্তদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা ডুভলের কোনো ভালো সিনেমা দেখেন অথবা বন্ধুদের সঙ্গে আড্ডায় সুন্দর কোনো গল্প শেয়ার করেন।

বাড়িতে ভাইঝির বিয়ের অনুষ্ঠান আছে বলে ১২ ফেব্রুয়ারি জামিনের আবেদন জানিয়েছিলেন রাজপাল। তবে সেই আবেদন খারিজ করে দেন আদালত। সোমবারের শুনানিতে বিশেষ শর্তে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় অভিনেতাকে।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢালিউডে অভিষেকের অপেক্ষায় আছেন পশ্চিমবঙ্গের দুই অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও সুস্মিতা চট্টোপাধ্যায়। গত মাসে জ্যোতির্ময়ী জানিয়েছেন ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের অভিজ্ঞতা। ঈদের আরেক সিনেমা ‘রাক্ষস’-এ সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করছেন সুস্মিতা।
২১ ঘণ্টা আগে
আসলেই কি মা হচ্ছেন বুবলী? এটাই এখন শোবিজের আলোচিত প্রশ্ন। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের বিপরীতে বুবলীর রহস্যময় জবাব বিষয়টিকে আরও জটিল করেছে। এবার এক পডকাস্টে এসে বুবলী জানালেন, তিনি যেহেতু ডিভোর্সি নন, তাই মা হচ্ছেন নাকি হচ্ছেন না, সে বিষয়ে কথা বলা তাঁর একান্তই ব্যক্তিস্বাধীনতা।
২১ ঘণ্টা আগে
প্রায় দুই দশকের অভিনয় ক্যারিয়ার মোস্তাফিজুর নূর ইমরানের। সিনেমায় প্রথম কাজ করেছেন দেড় দশক আগে। তবে পরিচিতি পেয়েছেন ওটিটিতে আসার পর। আশফাক নিপুনের ‘মহানগর’ সিরিজে ইন্সপেক্টর মলয় চরিত্রে আলোচিত হওয়ার পর ‘কাইজার’, ‘জাহান’, ‘রঙিলা কিতাব’, ‘ফেউ’, ‘গুলমোহর’ ওয়েব কনটেন্টেও আলো ছড়িয়েছেন এই অভিনেতা।
২১ ঘণ্টা আগে