
পাকিস্তানের বিনোদন অঙ্গনে এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় নাম হানিয়া আমির। সিনেমা, সিরিয়াল, ওয়েব কনটেন্ট কিংবা বিজ্ঞাপন—দেশটির সব মাধ্যমে রাজত্ব করছেন হানিয়া। প্রথমবারের মতো এই জনপ্রিয় অভিনেত্রী আসছেন বাংলাদেশে। সানসিল্ক বাংলাদেশের আয়োজনে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
প্রথমবার বাংলাদেশ সফরের খবরটি নিজেই জানিয়েছেন হানিয়া আমির। সোমবার রাতে তাঁর একটি ভিডিও বার্তা পোস্ট করা হয় সানসিল্ক হেয়ার এক্সপার্টস বাংলাদেশ ফেসবুক পেজে। ভিডিওতে হানিয়া বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। সানসিল্কের সঙ্গে আমি আসছি ঢাকায়। অনেক মজা হবে, থাকবে কিছু সারপ্রাইজ। দেখা হবে সবার সঙ্গে।’
সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হানিয়া আমির। সানসিল্ক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে প্রথমবারের মতো ঢাকায় আসবেন হানিয়া আমির।
হানিয়া আমির বাংলাদেশে বেশ কয়েক দিন থাকবেন। সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। তবে কবে ঢাকায় পা রাখবেন হানিয়া, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি সানসিল্ক বাংলাদেশ। জানিয়েছে, চলতি সপ্তাহেই আসবেন তিনি। তবে বাংলাদেশি বিজ্ঞাপনী সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে বেশ কিছু সংবাদমাধ্যম নিশ্চিত হয়েছে, আজ ঢাকায় পৌঁছানোর কথা হানিয়ার। এর আগে হানিয়ার ভিসা নিয়ে কিছু জটিলতা ছিল। সোমবার সেটি সমাধান হওয়ার পরই তাঁর ঢাকা সফরের ঘোষণা দেওয়া হয়।
শোবিজে হানিয়া আমিরের পথচলা শুরু হয় ২০১৬ সালে, ‘জনান’ সিনেমা দিয়ে। সিনেমায় জনপ্রিয়তার সূত্র ধরে টিভি সিরিয়ালে নাম লেখান হানিয়া। ‘তিতলি’, ‘ফির অহি মোহাব্বত’, ‘আনা’, ‘মেরে দোস্ত মেরে ইয়ার’, ‘মেরে হামসাফার’, ‘কাভি ম্যায় কাভি তুম’ সিরিয়ালগুলো তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। হানিয়া অভিনীত ‘না মালুম আফরাদ ২’, ‘পারওয়াজ হ্যায় জুনুন’সহ বেশ কিছু সিনেমাও আলোচিত হয়েছে।
হানিয়ার জনপ্রিয়তা পাকিস্তান ছাড়িয়ে পৌঁছে গেছে অন্যান্য দেশেও। এ বছর তাঁর অভিষেক হয়েছে ভারতীয় সিনেমায়। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি ভাষার সিনেমা ‘সর্দারজি ৩’-এ অভিনয় করেছেন হানিয়া আমির। গত জুনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
১০ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
১০ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
১৩ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
১৩ ঘণ্টা আগে