প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন নতুন একটি সিনেমায়। ‘আ বিউটিফুল লাই’ নামের ফিল্মটির গল্প রচনা ও নির্দেশনা দেবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
জানা গেছে, আ বিউটিফুল লাই প্রাথমিক পর্যায়ে টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হলেও এখন পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর কথা ভাবা হচ্ছে। সে অনুযায়ী চিত্রনাট্য ডেভেলপ করা হচ্ছে। শিগগির শুরু হবে শুটিং।
দেশে থাকতে নেয়ামুলের নির্দেশনায় কাজ করেছেন মৌসুমী। নেয়ামুল এখন যুক্তরাষ্ট্রে। সেখানে মৌসুমীকে নিয়ে নতুন কাজের পরিকল্পনা সাজিয়েছেন তিনি। মৌসুমী বলেন, ‘আ বিউটিফুল লাই মূলত একটা রোড ট্রিপের গল্প। থ্রিলারধর্মী গল্প। গাল্পে যা কিছু ঘটছে, একটা মিথ্যার ওপর ঘটছে। তারপরও ভালো লাগছে মুহূর্তগুলো। তাই এর নাম দেওয়া হয়েছে আ বিউটিফুল লাই। প্রথমে টেলিফিল্ম নির্মাণের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে পারে। যা-ই হোক, একটা উপভোগ্য গল্প পাবেন দর্শক।’

গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
২ ঘণ্টা আগে
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার।
২ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
২ ঘণ্টা আগে
টানটান উত্তেজনাপূর্ণ তৃতীয় সিজনের সফল সমাপ্তির পরপরই ‘সাইলো’ ভক্তদের জন্য এল বড় ঘোষণা। বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এই সাড়া জাগানো সিরিজের চতুর্থ সিজনের কাজে হাত দিয়েছে অ্যাপল টিভি। এ সিজন দিয়েই শেষ হবে সাইলোর পথচলা।
৩ ঘণ্টা আগে