Ajker Patrika

বিয়ের গুঞ্জনে যা বললেন প্রভা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৫: ৫৮
বিয়ের গুঞ্জনে যা বললেন প্রভা
সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ের খবর। গোপনে তিনি চুক্তিভিত্তিক বিয়ে করেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। অবশেষে বিয়ের খবর নিয়ে মুখ খুললেন প্রভা, জানালেন তাঁর বিয়ের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

মঙ্গলবার রাতে ফেসবুক প্রভা লেখেন, ‘আমি বিয়ে করিনি। আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

প্রভার বিয়ের খবর প্রকাশ করা হলেও এ বিষয়ে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি, নিজের ইচ্ছামতো অনেকেই নানা তথ্য লিখছেন বলে দাবি করেন অভিনেত্রী। এই প্রসঙ্গে প্রভা লেখেন, ‘একজন সাংবাদিকের লেখার শক্তি অনেক বেশি। একই কলম দিয়ে কাউকে ভয়ংকর মানুষ হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবেও তুলে ধরা সম্ভব। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা জরুরি বলে মনে করেন তিনি।’

শেষ দিকে নিজের অনুসারীদের উদ্দেশে প্রভা লেখেন, ‘আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যেকোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য সর্বদা আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের জানানো হবে। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’

উল্লেখ্য, সপ্তাহখানেক ধরে গুঞ্জন উঠে যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। মূলত সোশ্যাল মিডিয়ায় প্রভার পোস্ট থেকে গুঞ্জনের সূত্রপাত। চলতি বছরের এপ্রিলে নিজের অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন প্রভা। এরপর অনামিকায় হীরার আংটি ও ফুল হাতে আরেকটি ছবি পোস্ট করার পর গুঞ্জন জোরালো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত