ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম। মাতৃত্বের খবর জানার পরই সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন। সব সময় আগলে রেখেছেন সন্তানকে। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।

পরীমনি বলেন, ‘মা হওয়ার পর বিভিন্ন জিনিস নিয়ে আমি যে সাফারটা করেছি, সেটা অন্যদের জন্য সহজ করতে চাই। হয়তো আমার প্রয়োজনটা শেষ হয়ে গেছে বা জার্নিটা কমপ্লিট করেছি। কিন্তু অনেক কষ্ট হয়েছে। অন্য সবার সেই কষ্ট লাঘব করার জন্যই আমার উদ্যোগ। মা এবং নবজাতক শিশুদের প্রয়োজনীয় সবকিছু যেন এক জায়গায় থাকে। ডায়পার কিনতে হবে এক জায়গায়, আবার বালিশ কিনতে আরেক জায়গায় যাতে ঘুরতে না হয়। আমাদের এখানে সবকিছু পাওয়া যাবে।’
পরীমনি জানিয়েছেন, শিগগিরই শুরু হবে এ প্রতিষ্ঠানের যাত্রা।

২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হন পরীমনি। তাঁর ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। গত মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুই সন্তানের দেখভাল করেই অভিনয়ে সময় দিচ্ছেন পরীমনি।
চলতি মাসের শুরুতে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। কিঙ্কর আহসানের লেখা রঙিলা কিতাব অবলম্বনে একই নামে সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস। এতে সুপ্তি নামের গর্ভবতী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন পরী।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে