
বলিউডপ্রেমীদের জন্য এক দারুণ খবর! কিংবদন্তি প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) সঙ্গে গাঁটছড়া বাঁধল জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নতুন এই চুক্তির মাধ্যমে বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও আইকনিক সিনেমাগুলো বিশ্বের ১৯০টিরও বেশি দেশের দর্শকদের জন্য তুলে ধরা হবে।
নেটফ্লিক্স জানিয়েছে, উৎসব ও বিশেষ দিনের সঙ্গে মিল রেখে ধাপে ধাপে এই সিনেমাগুলো মুক্তি দেওয়া হবে। এটি ভারতের সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্য উদ্যাপনেরই অংশ। তালিকার শুরুতেই রয়েছে সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের সিনেমাগুলো।
২ নভেম্বর শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষে তাঁর ৯টি আইকনিক সিনেমা দিয়ে স্ট্রিমিং শুরু করবে নেটফ্লিক্স। এই তালিকায় আরও আছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, মোহাব্বতে, দিল তো পাগল হ্যায়, বীর-জারা ও চাক দে! ইন্ডিয়ার মতো জনপ্রিয় সিনেমা।
এরপর ২৭ ডিসেম্বর সালমান খানের ৬০তম জন্মদিন উপলক্ষে তাঁর তিনটি ব্লকবাস্টার—এক থা টাইগার, সুলতান ও টাইগার জিন্দা হ্যায় এই প্ল্যাটফর্মে আসবে।
এ ছাড়া পুরোনো দিনের ছবির অনুরাগীদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। ১৪ নভেম্বর থেকে দর্শকেরা যশ রাজ ফিল্মসের চিরসবুজ ক্লাসিকগুলো দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে—চাঁদনি, কাভি কাভি, বিজয়, লামহে ও সিলসিলা।
৫ ডিসেম্বর থেকে একটি ডেডিকেটেড কালেকশনে আসছে রণবীর সিংয়ের হিট সিনেমাগুলো। তালিকায় রয়েছে—ব্যান্ড বাজা বারাত, লেডিস ভার্সেস রিকি বহল, কিল দিল, বেফিকরে ও গুন্ডে।
এ ছাড়াও ১২ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে প্রতিদিন দুটি করে যশ রাজ ফিল্মসের মোট ৩৪টি টাইটেল স্ট্রিমিং করা হবে। এই ছবিগুলোর মধ্যে রয়েছে—বান্টি অউর বাবলি, হাম তুম, থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক, মুঝসে দোস্তি করোগে ও তা রা রাম পাম।
এই সিনেমাটিক উদ্যাপন আগামী বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত চলবে। এর মধ্যে থাকবে নভেম্বরের ২৮ তালিখে ধুম ট্রিলজি, জানুয়ারির ২২ তারিখে মর্দানি সিরিজের ছবিগুলো।
৭ ফেব্রুয়ারি (ভ্যালেন্টাইন সপ্তাহ) রোমান্টিক কালেকশন হিসেবে মুক্তি পাবে সাথিয়া, ইশকজাদে, বাচনা অ্যায় হাসিনো ও সালাম নমস্তে।
এই অংশীদারিত্বকে ‘একটি বড় অগ্রগতি’ হিসেবে বর্ণনা করে নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট ভাইস প্রেসিডেন্ট মনিকা শেরগিল বলেন, ‘আমাদের লক্ষ্য যশ রাজ ফিল্মসের ‘দ্য রোমান্টিকস’ থেকে শুরু করে কালজয়ী ব্লকবাস্টারগুলো দর্শকদের কাছে নিয়ে আসা। আমরা ভারতীয় সিনেমার গল্পের গভীরতা, বৈচিত্র্য এবং আবেগ তুলে ধরতে আমাদের প্রতিশ্রুতি আরও গভীর করছি।’
অন্য দিকে, যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘আমরা ভাগ্যবান, ৫০ বছরেরও বেশি সময় ওয়াইআরএফ তার আইকনিক গল্পের মাধ্যমে ভারতীয় সিনেমার হৃদয় ও আত্মাকে রূপ দিতে পেরেছে। সিনেমার এই ঐতিহ্যের ধারাবাহিকতা নেটফ্লিক্সে নিয়ে আসার ফলে বিশ্ব ওয়াইআরএফের সিনেমার মাধ্যমে ভারতের সংস্কৃতি ও সংগীতের অভিজ্ঞতা লাভ করতে পারবে।’

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজটিও উপভোগ করেন আফরান নিশো। বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনায় দেখা গেছে তাঁকে। এবার আনন্দমেলার সঞ্চালনার দায়িত্বও তুলে নিলেন কাঁধে। কোরবানির ঈদ উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দমেলা’।
১০ ঘণ্টা আগে
ঈদে আসছে নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’। ভ্রমণ, যাপন ও বিনোদনকে কেন্দ্র করে নির্মিত এ পডকাস্টের প্রথম পর্বে অতিথি হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। গত রোববার রাতে শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ পডকাস্টের উদ্বোধন ঘোষণা করে ছুটি কক্সবাজার নামের প্রতিষ্ঠান।
১০ ঘণ্টা আগে
জমে উঠেছে কান চলচ্চিত্র উৎসব। ১২ দিনের এই উৎসবের প্রথম ছয় দিন পার হলো রোববার। মাঝপথে এসে কানের অফিশিয়াল রিপোর্ট বলছে, ২০২৬ সালের এই ৭৯তম আসরটি দর্শক সমাগম, টিকিট বিক্রি এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তার দিক থেকে গত বছরের সব রেকর্ড ভেঙে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
১০ ঘণ্টা আগে
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর এক অন্ধভক্তের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘লাভ ৯৬’ নামের সিনেমা। নব্বইয়ের দশকের আবেগ আর প্রেমের গল্পের পাশাপাশি সালমান শাহকে ঘিরে ভক্তদের অনুভূতির গল্প উঠে এসেছে সিনেমায়।
১০ ঘণ্টা আগে