
তিন দশকের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে আছেন বাপ্পা মজুমদার। অসংখ্য জনপ্রিয় গানের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। এখনো নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। নিজে যেমন গাইছেন, অন্যদের জন্যও নতুন গান বাঁধছেন নিয়মিত। এবার বাপ্পা মজুমদারের গান নিয়ে ২৪ জুলাই বনানীর যাত্রাবিরতিতে আয়োজন করা হয়েছে সংগীতসন্ধ্যার।
‘সেলিব্রেটিং বাপ্পা মজুমদার’ শীর্ষক এই অনুষ্ঠানে বাপ্পা মজুমদারের সামনে তাঁর গান গেয়ে শোনাবেন জয় শাহরিয়ার, খৈয়াম সানু সন্ধি, ইউসুফ আহমেদ খান, ফারহিন খান জয়িতা, খান মাইদুল ইসলাম শুভ, এলিটা করিম, কারিশমা সানু সভ্যতা ও সায়েমুল ইসলাম রিয়াদ।
বাপ্পা মজুমদারের গান নিয়ে এই আয়োজন সম্পর্কে জয় শাহরিয়ার, সন্ধিসহ অন্যান্য শিল্পী এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বাপ্পা মজুমদার বাংলাদেশের সংগীতজগতের এক অনবদ্য নাম। বাংলা সংগীতকে তিনি তাঁর নিজস্ব ধারা দিয়ে একটি অনন্য মর্যাদায় নিয়ে গেছেন দশকের পর দশক ধরে। বাপ্পা মজুমদারের “পরী”, “ধুলো পড়া চিঠি”, “রাতের ট্রেন”, “কখনো ইচ্ছে হয়”, “দিন বাড়ি যায়” থেকে শুরু করে অসংখ্য গান, যা গুনে শেষ করা যাবে না। কয়েক দশক ধরে আমাদের মনের সবচেয়ে কাছের মানুষ এবং প্রিয় শিল্পী তিনি। আমরা বাপ্পা মজুমদারকে অনেক ভালোবাসি। আমরা তাঁর ভক্ত। আমরা সবাই তাঁকে সামনে বসিয়ে তাঁর জন্য গান গাইব একসঙ্গে।’

নিজেকে নিয়ে এমন আয়োজন প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘এই অনুষ্ঠানে আমার গানগুলো নতুনরা গাইবে। এটা দারুণ এক ব্যাপার। জয়, সন্ধি, এলিটাসহ যারা গাইবে, তারা সবাই অসাধারণ শিল্পী। অসাধারণ এক আয়োজন। আমিও থাকব তাদের সঙ্গে। এবারই প্রথম এমন অভিজ্ঞতা হচ্ছে আমার। সব মিলিয়ে দারুণ এক অনুভূতি। অপেক্ষায় আছি অনুষ্ঠানটির জন্য।’
আগামীকাল সন্ধ্যা ৭টায় শুরু হবে এই গানের আয়োজন। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে টিকিটের রেজিস্ট্রেশন।

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
৯ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২০ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২০ ঘণ্টা আগে