মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাটকের দল পালাকার। নাটকটিকে চলতি সময়, মানুষ ও রাষ্ট্রের পাশাপাশি ন্যায়বিচার এবং প্রতিরোধের প্রশ্নকে নতুনভাবে ভাবার প্রয়াস বলছে দলটি। নাটকের নাম ‘এককোটি মনোয়ারা’। ১২ ও ১৩ আগস্ট সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে এটি।
‘এককোটি মনোয়ারা’ নাটকটি লিখেছেন বদরুজ্জামান আলমগীর এবং নির্দেশনা দিয়েছেন মীর মেহবুব আলম নাহিদ। নাট্যকারের বক্তব্য, প্রযোজনাটি মানুষের বেঁচে থাকার চিরন্তন অদম্য আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত একটি সমকালীন রাজনৈতিক বয়ান। এর মধ্যে উঠে এসেছে ব্যক্তি, রাষ্ট্র, ন্যায়বিচার, স্মৃতি, মাতৃত্ব, প্রতিরোধ এমন সব বিষয়।
নাটকের কাহিনিতে দেখা যাবে, একটি রুদ্ধদ্বার মিলনায়তন মুহূর্তের মধ্যে পরিণত হয় একটি প্রতীকী আদালতে। সেখানে বিচার হচ্ছে। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে কে? কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, নাকি আমাদের নীরব বিবেক? এই প্রশ্নকে কেন্দ্র করে নাটকটি ধীরে ধীরে উন্মোচন করে রাষ্ট্র, ইতিহাস, স্মৃতি এবং মানুষের অস্তিত্বের সংকটকে। শ্রমজীবী আবুল ফজলের নিখোঁজ হয়ে যাওয়া, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোখসানার অন্তহীন প্রতীক্ষা এবং প্রান্তিক মানুষের বেঁচে থাকার সংগ্রাম ব্যক্তিগত বেদনার সীমানা অতিক্রম করে এক বৃহত্তর জাতীয় প্রশ্নে রূপ নেয়।
পালাকার বলছে, ‘এককোটি মনোয়ারা’ দলটির শিল্পযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। নাটকটিতে অভিনয় করেছেন একামণি ঘোষ, মনীষা ঘোষ, ফাহমিদা মল্লিক শিশির, মুনিরা অবনী, চারু পিন্টু, রমিজ পাটোয়ারী, তাজিন বিনতে খালেদ, টগর তিহান, তানজিদা ইসরাত জাহান, জ্যাকলিন কাব্য।

কনসার্টে শিল্পীর গান শোনার চেয়ে স্মার্টফোনে ভিডিও ধারণেই যেন এখন বেশি ব্যস্ত থাকেন অনেক দর্শক। সেই প্রবণতার বিরুদ্ধেই ব্যতিক্রমী বার্তা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন কে-পপ বয় ব্যান্ড কর্টিস। চলমান বিশ্ব সফরে মঞ্চে উঠেই তারা দর্শকদের উদ্দেশে বারবার বলছে, ‘ফোনটা নামিয়ে রাখুন।’
১০ ঘণ্টা আগে
ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও সফল সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়কি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন বেশ কিছু দিন আগেই। অবশ্য আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, চলচ্চিত্র সংগীতে তিনি আর কোনো নতুন কাজ গ্রহণ করবেন না।
১৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তবে এখনো তিনি মিস করেন ক্যাসেট, সিডিসহ পূর্ণাঙ্গ অডিও অ্যালবামের সময়কে। বিভিন্ন সাক্ষাৎকারে সেই সময়ের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিন পর গান প্রকাশের সেই পুরোনো ফরম্যাটে ফিরছেন ফাহমিদা নবী।
২০ ঘণ্টা আগে